নাজিরপুরে যুবককে চুরির অভিযোগে প্রকাশ্যে নির্যাতন | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

নাজিরপুরে যুবককে চুরির অভিযোগে প্রকাশ্যে নির্যাতন

S M Neaj Morshed avatar   
S M Neaj Morshed
নাজিরপুরে যুবককে চুরির অভিযোগে প্রকাশ্যে নির্যাতন
নাজিরপুরে যুবককে চুরির অভিযোগে প্রকাশ্যে নির্যাতন
ছবি: সংগৃহীত
পিরোজপুরের নাজিরপুরে চুরির অভিযোগ তুলে এক যুবককে

মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মালিখালী ইউনিয়নের পেনাখালী গ্রামে। নির্যাতনের শিকার ওই যুবকের নাম সাজ্জাদ শেখ (২৪)। তিনি স্থানীয় হাসান শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২৫ অক্টোবর) দুপুরে স্থানীয় এক সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে সাজ্জাদের সঙ্গে কয়েকজন যুবকের বাগবিতণ্ডা হয়। পরে বিকেলে ওই যুবকেরা ‘চোর চোর’ বলে ধাওয়া করে সাজ্জাদকে প্রকাশ্যে বেধড়ক মারধর করে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত সাজ্জাদের বাবা হাসান শেখ জানান, চুল কাটার সিরিয়াল নিয়ে সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছিল। কিন্তু পরে বাহালী আনসারের ছেলে ইয়াসিনসহ ৮–১০ জন আমার ছেলেকে চোর সাজিয়ে মারধর করে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মোস্তফা কায়সার বলেন, শনিবার রাতে মারধরে আহত অবস্থায় সাজ্জাদ নামের এক যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার প্রয়োজনীয় চিকিৎসা চলছে, বর্তমানে অবস্থা স্থিতিশীল।

এ বিষয়ে নাজিরপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শেখ হেলাল উদ্দীন বলেন, ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Keine Kommentare gefunden


News Card Generator