গণঅধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী আজ | আই নিউজ বিডি

গণঅধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী আজ

Mizanur Rahman avatar   
Mizanur Rahman
গণঅধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী আজ
গণঅধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী আজ
ছবি: সংগৃহীত
আজ ২৬ অক্টোবর, তরুণ নেতৃত্বের রাজনৈতিক প্ল্যাটফর্ম গণঅধিকার পরিষদ-এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী।..

নিজস্ব প্রতিবেদক:

২০২১ সালের এই দিনে সংগঠনটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে দেশের রাজনীতিতে নতুন এক সম্ভাবনার সূচনা করে

গণঅধিকার পরিষদ ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতা থেকে জন্ম নেয়। শিক্ষার্থী ও তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা এই সংগঠন শুরু থেকেই “জনতার অধিকার, আমাদের অঙ্গীকার” – এই শ্লোগানকে সামনে রেখে রাজনীতি ও সমাজ সংস্কারের কাজ করছে।

দলের গঠনতন্ত্রে চারটি মূলনীতি নির্ধারিত আছে — গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ।

দলটির নেতারা বলেন, রাজনীতিতে দুর্নীতিমুক্ত, অংশগ্রহণমূলক এবং জনগণনির্ভর নেতৃত্ব প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য।

২০২৪ সালের ২ সেপ্টেম্বর দলটি বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে আনুষ্ঠানিক নিবন্ধন লাভ করে। এর মধ্য দিয়ে তরুণ প্রজন্মের নেতৃত্বে গঠিত একটি রাজনৈতিক শক্তি হিসেবে গণঅধিকার পরিষদ দেশের মূলধারার রাজনীতিতে স্থান করে নেয়।

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বিবৃতিতে বলেন,

 আমরা পুরনো রাজনীতির ইতিহাস অনুসরণ করতে চাই না; আমরা জনগণের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই। আমাদের লক্ষ্য — ন্যায়, অধিকার ও গণতন্ত্রের পথে নতুন ইতিহাস রচনা করা।”

বৃহত্তর স্বার্থে সকল বিভেদ ভুলে আমরা গণঅধিকার পরিষদকে ঐক্যবদ্ধ করেছি। এই সংগঠন কেবল একটি দল নয়, এটি জনগণের আন্দোলন।

নূর বিশ্বাস করেন, তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ নেতৃত্বের মূল চালিকাশক্তি।

একবার তরুণদের ক্ষমতায় এনে দেখুন না, তারা কীভাবে দেশটা বদলে দিতে পারে। জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো পরিবর্তন টেকসই হয় না।

আওয়ামী লীগের পুনর্বাসনকারীরা ফ্যাসিবাদের দোসর। জনগণের মুক্তির জন্য এখন ঐক্যবদ্ধ প্রতিরোধই একমাত্র পথ।

গণঅধিকার পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনে তারা জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করবে

তরুণ নেতৃত্ব ও সাধারণ জনগণকে সরাসরি রাজনীতিতে সম্পৃক্ত করবে, রাষ্ট্রীয় কাঠামো সংস্কার, ন্যায়বিচার ও গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ চালিয়ে যাবে।

গণঅধিকার পরিষদ দুর্নীতিমুক্ত, মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য জনগণের পাশে থাকবে. আমাদের রাজনীতি হবে নীতি, আদর্শ ও জবাবদিহিতার ভিত্তিতে।

نظری یافت نشد


News Card Generator