ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ১নং ধর্মগড় ইউনিয়নের ভোমরা ঘাট উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহরিয়ার কবির (রতন), আহ্বায়ক, ঠাকুরগাঁও জেলা মৎস্যজীবী দল।
উদ্বোধক হিসেবে ছিলেন জনাব মোঃ মাসুদ হাসান পলাশ, সদস্য সচিব, ঠাকুরগাঁও জেলা মৎস্যজীবী দল।
প্রধান বক্তা ছিলেন জনাব মোঃ আবু হানিফ,সভাপতি রাণীশংকৈল উপজেলা মৎস্যজীবী দল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মিলন, মৎস্যজীবী দল রাণীশংকৈল শাখা, সাংগঠনিক সম্পাদক, বকুল।
এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন
জনাব মোঃ আতাউর রহমান, সভাপতি, রাণীশংকৈল উপজেলা বিএনপি;
জনাব মোঃ আল্লামা আল ওয়াদুদ বিন নূর (আলিফ), সাধারণ সম্পাদক, রাণীশংকৈল উপজেলা বিএনপি;
জনাব মোঃ সাহাব উদ্দিন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক, রাণীশংকৈল উপজেলা বিএনপি;
এবং এম আর বকুল মজুমদার, সাংগঠনিক সম্পাদক, রাণীশংকৈল উপজেলা বিএনপি।
সম্মেলনের সফলতা কামনা করেন ১নং ধর্মগড় ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম ও সাধারণ সম্পাদক আব্দুল বারী।
সম্মেলনে বক্তারা সংগঠনের ঐক্য, ত্যাগ, ও নেতৃত্বের গুণাবলি তুলে ধরেন এবং আসন্ন নির্বাচনের কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
'আই নিউজ বিডি' অ্যাপ
टिप्पणियाँ 0