নাটোরের বড়াইগ্রামে কারখানার গোড়াউনে ১৩ টন গুলির খোসা, তদন্তে পুলিশ | আই নিউজ বিডি

নাটোর

নাটোরের বড়াইগ্রামে কারখানার গোড়াউনে ১৩ টন গুলির খোসা, তদন্তে পুলিশ

নাটোরের বড়াইগ্রামে কারখানার গোড়াউনে ১৩ টন গুলির খোসা, তদন্তে পুলিশ
Eidok-এ শেয়ার
নাটোরের বড়াইগ্রামে কারখানার গোড়াউনে ১৩ টন গুলির খোসা, তদন্তে পুলিশ
ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মেদপুর বাজারে একটি গোডাউনে ১৩ টন এমপি কার্টিজ (গুলির খোসা) পাওয়ায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। খবর পেয়ে নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে আইন মেনে কারখানাতে ব্যবহার করার জন্য গুলির খোসাগুলো আনা হয়েছে বলে তদন্ত শেষে জানিয়েছেন পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসের এমপি কার্টিজগুলো ওই এলাকার মা বাবা কন্সট্রাকশন নামে একটি প্রতিষ্ঠান নিলামে কিনে নেয়। পরে এ প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে কিনে নেন আহম্মেদপুর বাজার এলাকার শিহাব এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্ট এজেন্সি মালিক শিহাব উদ্দিন। তিনি আহম্মেদপুর গ্রামের রফেজউদ্দিনের ছেলে। শুক্রবার রাতে ট্রাকবোঝাই করে গুলির খোসাগুলো এনে তার বাড়িতে গুদামজাত করেন। পরে বিষয়টি জানাজানি হলে শনিবার স্থানীয়রা পুলিশে খবর দেন।

নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান। এমপি কার্টেজগুলো কারখানায় ব্যবহার করার জন্য নিয়ম মেনে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট থেকে বিক্রি করা হয়েছে। শিহাব এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্ট এজেন্সির মালিক শিহাব এমপি কার্টিজ কেনার বৈধ কাগজপত্র দেখিয়েছেন। এতে কোনো আইনি জটিলতা নেই। তিনি এটা কারখানাতে ব্যবহার করতে পারবেন বলে জানান এই কর্মকর্তা।

Commenti 0

Nessun commento trovato

articoli Correlati

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Altro নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 32 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Altro সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 84 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Altro সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 109 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Altro শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 77 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Altro গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 111 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Altro ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 118 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Altro সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 101 Views