বোয়ালমারীতে ট্রাকচাপায় দুই ব্যবসায়ী নিহত, আহত পাঁচ | আই নিউজ বিডি

বোয়ালমারীতে ট্রাকচাপায় দুই ব্যবসায়ী নিহত, আহত পাঁচ

News Desk  avatar   
News Desk
বোয়ালমারীতে ট্রাকচাপায় দুই ব্যবসায়ী নিহত, আহত পাঁচ
বোয়ালমারীতে ট্রাকচাপায় দুই ব্যবসায়ী নিহত, আহত পাঁচ
ছবি: সংগৃহীত
মো. ইমরান মোল্যা, ফরিদপুর:

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রাকচাপায় দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। শুক্রবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের কানখড়দি মাদরাসার সামনে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন সাতৈর এলাকার বাসিন্দা ও সাতৈর বাজারের ব্যবসায়ী মধু সাহা (৫০) এবং শেলাহাটি এলাকার নারান সাহা (৫৫)। আহতরা হলেন সঞ্জয় বণিক, নেপাল সাহা, সুজিত সাহা, টুকটুকি ও অটোভ্যানচালক সুমন। আহতদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে কয়েকজন ব্যবসায়ী কাদির এলাকা থেকে নাম-কীর্তন অনুষ্ঠান শেষে অটোভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথে কানখড়দি মাদরাসার সামনে পৌঁছালে ফরিদপুরগামী একটি বেপরোয়া গতির ট্রাক অটোভ্যানটিকে পেছন দিক থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মধু সাহা ও নারান সাহা মারা যান এবং অপর পাঁচজন গুরুতর আহত হন।

 

সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাফিউল আলম মিন্টু দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) আল আমিন বলেন, “কোনো অভিযোগ না থাকায় নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।” তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, রাতের বেলায় ওই সড়কে ভারী যানবাহনের বেপরোয়া চলাচল ও পর্যাপ্ত আলোর অভাবের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

لم يتم العثور على تعليقات


News Card Generator