আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর-১ আসনে (গঙ্গাচড়া উপজেলা ও রংপুর সিটি কর্পোরেশনের ১-৯ নং ওয়ার্ড) ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের এমপি প্রার্থী আলহাজ্ব এ টি এম গোলাম মোস্তফা বাবু ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
শুক্রবার (২৪ অক্টোবর ) গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের মতলেব বাজার এলাকায় তিনি গণসংযোগ করেন। এ সময় তিনি স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা ও সুশাসনের প্রতিশ্রুতি দেন।
গণসংযোগ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গঙ্গাচড়া উপজেলা সভাপতি মোঃ আনিছুর রহমান, সেক্রেটারি মোঃ ইউনুছ আলী, সহ-সভাপতি মোঃ তাহের আলী, অর্থ সম্পাদক মোঃ আব্দুস ছালাম।
এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা শাখার উপদেষ্টা মোঃ আলতাব হোসেন, জেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি মোঃ তাহমিদুর রহমান রতন, সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন গঙ্গাচড়া উপজেলা সভাপতি মোঃ জালালুদ্দিন নয়ন, সেক্রেটারি মোঃ আবুল হাসান, জয়েন্ট সেক্রেটারি মোঃ মোকছেদুল ইসলাম, ইসলামী সেচ্ছাসেবক আন্দোলন গঙ্গাচড়া উপজেলা সদস্য মোঃ মঈনুল ইসলাম, গজঘণ্টা ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মোনজাব আলী, সহসভাপতি মোঃ মোরশেদুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
গণসংযোগে বক্তারা বলেন, “দেশে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত প্রশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের প্রার্থীই একমাত্র বিকল্প।”
এ সময় এলাকাবাসী হাতপাখা প্রতীকের প্রতি সমর্থন জানান এবং নির্বাচনে প্রার্থী আলহাজ্ব এ টি এম গোলাম মোস্তফা বাবুর বিজয় কামনা করেন।