কুতুবদিয়া-মহেশখালীর উন্নয়নই আমার অঙ্গীকার — আলমগীর ফরিদ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কুতুবদিয়া-মহেশখালীর উন্নয়নই আমার অঙ্গীকার — আলমগীর ফরিদ..

Nazrul Islam avatar   
Nazrul Islam
কুতুবদিয়া-মহেশখালীর উন্নয়নই আমার অঙ্গীকার — আলমগীর ফরিদ..
কুতুবদিয়া-মহেশখালীর উন্নয়নই আমার অঙ্গীকার — আলমগীর ফরিদ..
ছবি: সংগৃহীত

নৌঘাটে যাত্রী নিরাপত্তা ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণে উদ্যোগ নেওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া:

কুতুবদিয়া-পেকুয়া নৌঘাটে যাত্রীদের নিরাপদ চলাচল নিশ্চিত ও দ্বীপের সার্বিক উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দুইবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার হোটেল সমুদ্র বিলাস হলরুমে কুতুবদিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। সভায় কুতুবদিয়ার উন্নয়ন, স্থানীয় জনদুর্ভোগ এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলমগীর ফরিদ বলেন, “কুতুবদিয়ার স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ, লবণচাষিদের লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং ঘাট পারাপারে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। নির্বাচিত হলে কুতুবদিয়াবাসীর দীর্ঘদিনের স্বপ্ন—সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচি দেশের মানুষের জীবনমান উন্নয়নের রূপরেখা। এ লক্ষ্য বাস্তবায়নে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের আরও সক্রিয় হতে হবে।”

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল আহমদ, যুগ্ম আহ্বায়ক ছৈয়দ মোহাম্মদ বশির ও মোহাম্মদ রায়হান, জেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আহমদ কবির সিকদার, উপজেলা বিএনপির সাবেক সদস্য মো. আজম, বড়ঘোপ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব বোরহান উদ্দিন ও যুগ্ম আহ্বায়ক শওকত আকবরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator