কটিয়াদীতে পানিতে ডুবে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ! | আই নিউজ বিডি

কটিয়াদীতে পানিতে ডুবে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু !

Mizanur Rahman avatar   
Mizanur Rahman
কটিয়াদীতে পানিতে ডুবে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু !
কটিয়াদীতে পানিতে ডুবে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু !
ছবি: সংগৃহীত
কটিয়াদী কিশোরগঞ্জ

কটিয়াদীতে পানিতে ডুবে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু !

 

মিজানুর রহমান 

নিজস্ব প্রতিবেদক 

 

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের পাইসকা গ্রামে এক হৃদয়বিদারক ঘটনার সৃষ্টি হয়েছে। পানিতে ডুবে মারা গেছে মাত্র চার বছরের একটি শিশু—মোছাঃ ফারিহা। সে ওই গ্রামের মোঃ আবুল কালামের মেয়ে।

 

স্থানীয় সূত্রে জানা যায়,( ২৪ শে অক্টোবর )শুক্রবার দুপুরের দিকে ফারিহা বাড়ির পাশের কয়েকজন সমবয়সী শিশুর সঙ্গে খেলতে যায়। কিছুক্ষণ খেলার পর অন্যান্য শিশুরা বাড়ি ফিরে এলেও ফারিহা আর ফিরে আসে না। পরিবারের লোকজন প্রথমে ভেবেছিলেন, হয়তো পাশের কোনো বাড়িতে গেছে। কিন্তু দীর্ঘক্ষণ পার হয়ে গেলেও কোনো খোঁজ না পাওয়ায় তারা চারপাশে খুঁজতে শুরু করেন।

 

একপর্যায়ে ফারিহার মা ও প্রতিবেশীরা বাড়ির পাশের পুকুরে খুঁজতে গিয়ে পানির নিচে ভাসমান অবস্থায় শিশুটিকে দেখতে পান। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ফারিহাকে মৃত ঘোষণা করেন।

 

শিশু ফারিহার আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন। প্রতিবেশী ও স্বজনরা সবাই এই করুণ মৃত্যুতে শোকাহত হয়ে পড়েছেন।

 

স্থানীয়রা জানান, বর্ষাকাল শেষে অনেক পুকুর ও ডোবার পানি গভীর থাকে। যথাযথ নিরাপত্তা না থাকায় প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। তারা অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানান, যেন এমন মর্মান্তিক ঘটনা আর না ঘটে।

 

মানবিক সংগঠন ও স্থানীয় জনপ্রতিনিধিরা পরিবারটির পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন।

ঘটনাটি পুরো পাইসকা গ্রামসহ আচমিতা ইউনিয়ন জুড়ে গভীর শোকে

র সৃষ্টি করেছে।

コメントがありません


News Card Generator