ইন্দুরকানীতে মোবাইলে কথা বলায় বকাঝকা, অভিমানে মাদ্রাসাছাত্রীর… | আই নিউজ বিডি

ইন্দুরকানীতে মোবাইলে কথা বলায় বকাঝকা, অভিমানে মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় মোবাইলে
Eidok-এ শেয়ার
ইন্দুরকানীতে মোবাইলে কথা বলায় বকাঝকা, অভিমানে মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা
ছবি: সংগৃহীত

কথা বলা নিয়ে বাবা-মায়ের বকাঝকার পর জান্নাতী আক্তার (১৬) নামে এক মাদ্রাসাছাত্রী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার পত্তাশী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জান্নাতী ওই গ্রামের আবু তালেব হাওলাদারের মেয়ে। তিনি টগরা দারুল ইসলাম কামিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, সকালে জান্নাতী মোবাইলে কারও সঙ্গে কথা বলছিলেন। এ সময় তার বাবা কথা বলা বন্ধ করতে বলেন এবং মা-বাবা দুজনেই তাকে ভর্ৎসনা করেন। কিছুক্ষণ পর অভিমান করে জান্নাতী নিজের ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক অভিমানের কারণেই মেয়েটি আত্মহত্যা করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন Tin tức quận বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 49 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি Tin tức quận মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 64 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু Tin tức quận প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 57 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় Tin tức quận মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 49 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি Tin tức quận রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 45 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Tin tức quận খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 65 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Tin tức quận রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 59 Views