কটিয়াদীতে তীব্র লোডশেডিং: জনদুর্ভোগে অতিষ্ঠ সাধারণ মানুষ ! | আই নিউজ বিডি

কটিয়াদীতে তীব্র লোডশেডিং: জনদুর্ভোগে অতিষ্ঠ সাধারণ মানুষ !..

Mizanur Rahman avatar   
Mizanur Rahman
কটিয়াদীতে তীব্র লোডশেডিং: জনদুর্ভোগে অতিষ্ঠ সাধারণ মানুষ !..
কটিয়াদীতে তীব্র লোডশেডিং: জনদুর্ভোগে অতিষ্ঠ সাধারণ মানুষ !..
ছবি: সংগৃহীত
কটিয়াদী/ কিশোরগঞ্জ

কটিয়াদীতে তীব্র লোডশেডিং: জনদুর্ভোগে অতিষ্ঠ সাধারণ মানুষ !

 

মিজানুর রহমান 

কটিয়াদী কিশোরগঞ্জ প্রতিনিধি:

 

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বিদ্যুৎ লোডশেডিং এখন নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত ঘনঘন বিদ্যুৎ চলে যাওয়ায় এলাকাবাসী চরম ভোগান্তিতে পড়েছে। দিনরাতের যেকোনো সময় বিদ্যুৎ চলে গেলে ঘন্টার পর ঘন্টা অন্ধকারে থাকতে হচ্ছে মানুষকে। ব্যবসা-বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, এমনকি ঘরের গৃহিণীদের কাজেও দেখা দিয়েছে অচলাবস্থা। শিক্ষার্থীরা অভিযোগ করছেন, বিদ্যুৎ না থাকায় পড়াশোনায় মনোযোগ ধরে রাখা যাচ্ছে না। ব্যাটারি, ইনভার্টার বা জেনারেটর নির্ভর না হলে কোনো কাজই করা যাচ্ছে না। বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, দীর্ঘ লোডশেডিংয়ের কারণে ফ্রিজ ও ইলেকট্রিক যন্ত্রপাতি নষ্ট হচ্ছে, বরফ না থাকায় মাছ-মাংস সংরক্ষণে সমস্যা হচ্ছে। বিশেষ করে মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহারকারীরা দারুণ সমস্যায় পড়েছেন। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আগে দিনে এক-দু’বার বিদ্যুৎ যেত, এখন তো সারাদিনই কখন আসবে, কখন যাবে বুঝা যায় না। প্রশাসন কি করছে, বিদ্যুৎ অফিসের কোনো তদারকি নেই।” অনেকে আরও জানান, একদিকে বিদ্যুৎ বিলের চাপ বাড়ছে, অন্যদিকে সেবা কমে যাচ্ছে। ফলে সাধারণ জনগণ বিদ্যুৎ বিভাগের প্রতি চরম ক্ষোভ প্রকাশ করছে। এদিকে সচেতন মহল বলছে, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এ লোডশেডিং পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে। জনগণ জানতে চায়— “এই দুর্ভোগ কবে শেষ হবে? বিদ্যুৎ বিভাগ কী করছে?” সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এলাকাবাসীর দাবি, জরুরি ভিত্তিতে কটিয়াদীর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হোক এবং একটি স্থায়ী সমাধান খুঁজে বের করা

হোক।

Aucun commentaire trouvé


News Card Generator