কটিয়াদী–পাকুন্দিয়া) আসনে জনপ্রিয়তার শীর্ষে এডভোকেট মোঃ জালাল উদ্দিন !.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কটিয়াদী–পাকুন্দিয়া) আসনে জনপ্রিয়তার শীর্ষে এডভোকেট মোঃ জালাল উদ্দিন !..

Mizanur Rahman avatar   
Mizanur Rahman
কটিয়াদী–পাকুন্দিয়া) আসনে জনপ্রিয়তার শীর্ষে এডভোকেট মোঃ জালাল উদ্দিন !..
কটিয়াদী–পাকুন্দিয়া) আসনে জনপ্রিয়তার শীর্ষে এডভোকেট মোঃ জালাল উদ্দিন !..
ছবি: সংগৃহীত
কটিয়াদী/কিশোরগঞ্জ

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনে জনপ্রিয়তার শীর্ষে এডভোকেট মোঃ জালাল উদ্দিন !

 

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মোঃ জালাল উদ্দিন ধীরে ধীরে জনগণের হৃদয়ে জায়গা করে নিচ্ছেন তার বিনয়ী স্বভাব, হাসিমুখে মানুষের সাথে চলাফেরা ও সহজ-সরল জীবনযাপনের কারণে। এলাকাজুড়ে এখন একটি আলোচ্য বিষয়—“এই মানুষটিকেই চায় জনগণ”।

 

আজ মঙ্গলবার কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মোঃ জালাল উদ্দিন। সমাবেশে তিনি বলেন, “আমাদের লক্ষ্য ক্ষমতা নয়, জনগণের সেবা করা। কটিয়াদী ও পাকুন্দিয়ার মানুষের উন্নয়ন, কর্মসংস্থান ও শিক্ষার সুযোগ বৃদ্ধিই হবে আমার প্রধান অঙ্গীকার।”

 

সমাবেশে বক্তারা বলেন, এডভোকেট মোঃ জালাল উদ্দিন শুধু একজন নেতা নন, তিনি একজন সৎ, নীতিবান ও জনদরদি মানুষ। বিএনপির আদর্শে বিশ্বাসী এ নেতা দীর্ঘদিন ধরে এলাকার মানুষ ও দলের কর্মীদের পাশে রয়েছেন। তার সততা, বিনয় ও জনগণের প্রতি ভালোবাসা তাঁকে আলাদা মর্যাদা এনে দিয়েছে।

 

এর আগে সকাল থেকে তিনি লক্ষীগঞ্জ বাজারে বিএনপির ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন। বাজারের ব্যবসায়ী, সাধারণ জনগণ ও যুব সমাজের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে মতবিনিময় করেন। পরে তিনি আনন্দবাজার এলাকায় গণসংযোগে অংশ নেন। এলাকাবাসীর সঙ্গে আলাপচারিতায় তাদের সুখ-দুঃখের খবর নেন এবং এলাকার সার্বিক উন্নয়নের বিষয়ে আশ্বাস প্রদান করেন।

 

চান্দপুর ইউনিয়নের এক প্রবীণ নাগরিক বলেন, “এডভোকেট জালাল উদ্দিনের মতো ভদ্র ও জনবান্ধব মানুষ আমরা খুব কম দেখেছি। তিনি রাজনীতি করেন জনগণের জন্য, নিজের স্বার্থে নয়। এমন মানুষকেই আমরা এমপি হিসেবে দেখতে চাই।”

 

কর্মী সমাবেশে উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও জনগণের উচ্ছ্বাস।

 

কিশোরগঞ্জ-২ আসনের রাজনৈতিক অঙ্গনে এডভোকেট মোঃ জালাল উদ্দিন এখন নতুন আশার প্রতীক হয়ে উঠেছেন—যে নেতা জনগণের হাসি ফিরিয়ে দিতে চান জনগণে

র মাঝেই থেকে।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator