নোসাবের নতুন কমিটি: একতা, শিক্ষা ও উন্নয়নের অঙ্গীকারে নতুন নেতৃত্বের… | আই নিউজ বিডি

নোসাবের নতুন কমিটি: একতা, শিক্ষা ও উন্নয়নের অঙ্গীকারে নতুন নেতৃত্বের যাত্রা শুরু

NUSAB’s New Committee: A New Journey of Leadership with the Promise of Unity, Education, and Progress
Eidok-এ শেয়ার
নোসাবের নতুন কমিটি: একতা, শিক্ষা ও উন্নয়নের অঙ্গীকারে নতুন নেতৃত্বের যাত্রা শুরু
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জোট বাংলাদেশ (নোসাব) ২০২৫–২৬ মেয়াদের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করেছে। গাজীপুরস্থ কার্যালয় থেকে ২০ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দে প্রকাশিত বিজ্ঞপ্তিতে নতুন কমিটির নাম প্রকাশ করা হয়, যা স্বাক্ষর করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে সভাপতি মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন এবং প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে সাধারণ সম্পাদক বিল্লাল হোসাইন।

নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন সহ-সভাপতি: হাবিবুর রহমান (পারভেজ), যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ ইউসুফ, সাংগঠনিক সম্পাদক: জে.এইচ. স্বপন, দপ্তর সম্পাদক: সোহাগ হোসেন সম্রাট, প্রচার সম্পাদক: আশরাফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক: মোঃ রিম সিকদার, মহিলা বিষয়ক সম্পাদক: আদিয়া রহমান, কার্যনির্বাহী সদস্য: মোজাম্মেল হোসেন, ফাহিয়া ইসলাম চৈতি ও তানজির আকাশ ইমন।

সংগঠনটি তাদের মূল নীতি হিসেবে নির্ধারণ করেছে “একতা, শিক্ষা ও উন্নয়ন”– যা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উন্নয়ন ও নেতৃত্ব বিকাশে দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন (সভাপতি) বলেন, নোসাব শুধুমাত্র একটি সংগঠন নয়, এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মমর্যাদা ও সম্ভাবনার প্রতীক। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে এক বৃহৎ জনগোষ্ঠী হলেও, তাদের কণ্ঠস্বরকে কখনোই যথাযথভাবে শোনা হয়নি। নোসাব সেই নীরব প্রজন্মের মুখপাত্র হয়ে উঠেছে–একতা, শিক্ষা ও উন্নয়নের মন্ত্রে। আমরা বিশ্বাস করি, প্রতিটি শিক্ষার্থী নিজ নিজ অবস্থান থেকে সমাজে পরিবর্তনের দূত হতে পারে। নোসাবের লক্ষ্য শিক্ষার্থীদের অধিকার রক্ষা করা নয় শুধু, বরং তাদের চিন্তা, নেতৃত্ব ও উদ্ভাবনের শক্তিকে জাগিয়ে তোলা। আমি চাই, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি তরুণ যেন নিজের ভেতরের শক্তিকে চিনে নেয়, নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে শিখে। আজকের এই সংগঠনই আগামী দিনের নেতৃত্বের উৎস হবে, ঐক্যবদ্ধ তরুণরাই বাংলাদেশকে এগিয়ে নেবে, ইনশাআল্লাহ।

বিল্লাল হোসাইন (সাধারণ সম্পাদক) বলেন, আমরা চাই শিক্ষার্থীরা শুধু ডিগ্রিধারী নয়, বরং নেতৃত্ব, নৈতিকতা ও দক্ষতায় এগিয়ে থাকুক – নোসাব সে স্বপ্নের বাস্তব রূপ। নোসাবের মাধ্যমে আমরা সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে ভূমিকা রাখবো ইনশাআল্লাহ।

হাবিবুর রহমান পারভেজ (সহ-সভাপতি) বলেন, শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত চেতনা গড়ে তুলতে কাজ করব।

মোঃ ইউসুফ (যুগ্ম সাধারণ সম্পাদক) বলেন, নোসাবকে ডিজিটাল শিক্ষার মাধ্যমে দেশের প্রতিটি ক্যাম্পাসে পৌঁছে দিতে চাই।

জে.এইচ. স্বপন (সাংগঠনিক সম্পাদক) বলেন, দেশের প্রতিটি অঞ্চলে শিক্ষার্থীদের সংগঠিত করে ইতিবাচক নেতৃত্ব গড়ে তুলব।

সোহাগ হোসেন সম্রাট (দপ্তর সম্পাদক) বলেন, নোসাবের প্রতিটি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে কাজ করব।

আশরাফুল ইসলাম (প্রচার সম্পাদক) বলেন, নোসাবের বার্তা ও ইতিবাচক কর্মকাণ্ড সর্বত্র ছড়িয়ে দিতে সচেষ্ট থাকব।

মোঃ রিম সিকদার (ক্রীড়া সম্পাদক) বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও শারীরিক বিকাশেও শিক্ষার্থীদের সম্পৃক্ত করব।আমরা বিশ্বাস করি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মাদক ও বিভিন্ন নেশা জাতীয় বিষয় থেকে দূরে রাখতে পারবো।

আদিয়া রহমান (মহিলা বিষয়ক সম্পাদক) বলেন, নারী শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই আমার লক্ষ্য।

মোজাম্মেল হোসেন (কার্যনির্বাহী সদস্য) বলেন, নোসাব তরুণ প্রজন্মের চিন্তা ও সৃজনশীলতাকে নতুন দিগন্তে পৌঁছে দেবে।

ফাহিয়া ইসলাম চৈতি (কার্যনির্বাহী সদস্য) বলেন, শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা ও নেতৃত্ব চেতনা তৈরি করতে সক্রিয় থাকব।

তানজির আকাশ ইমন (কার্যনির্বাহী সদস্য) বলেন, শিক্ষার্থীদের একত্র করে একতা ও উন্নয়নের পথে নোসাবকে এগিয়ে নেব।

নোসাবের নেতারা জানিয়েছেন, সংগঠনটি অরাজনৈতিক থেকে যাবে এবং শিক্ষার্থী অধিকার, শিক্ষার মানোন্নয়ন ও সমাজসেবায় কাজ করবে। তারা প্রত্যাশা করেন, নোসাব জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ক্যাম্পাসে ইতিবাচক পরিবর্তনের প্রতীক হয়ে উঠবে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ অন্যান্য নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 30 ভিউ সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল অন্যান্য সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 83 ভিউ সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় অন্যান্য সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 109 ভিউ শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন অন্যান্য শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 77 ভিউ গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন অন্যান্য গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 111 ভিউ ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন অন্যান্য ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 118 ভিউ সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন অন্যান্য সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 101 ভিউ