শেরপুরে চিকিৎসকের চেম্বারে হামলার অভিযোগে চিকিৎসক অভিযুক্ত | আই নিউজ বিডি

শেরপুর

শেরপুরে চিকিৎসকের চেম্বারে হামলার অভিযোগে চিকিৎসক অভিযুক্ত

বগুড়ার শেরপুরে এক চিকিৎসকের চেম্বারে প্রবেশ করে মারধর ও নগদ অর্থ লুটের অভিযোগ উঠেছে অপর এক চিকিৎসকসহ কয়েকজনের বিরুদ্ধে।..
Eidok-এ শেয়ার
শেরপুরে চিকিৎসকের চেম্বারে হামলার অভিযোগে চিকিৎসক অভিযুক্ত
ছবি: সংগৃহীত

রবিবার (১৯ অক্টোবর) দুপুর ১টার দিকে পৌরসভার ধুনট মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত চিকিৎসক ডা. আ. ন. ম. গোলাম হামিম (৩৭) ধুনট মোড় এলাকার বাসিন্দা এবং ন্যাশনাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী।

তিনি শজিমেক মেডিকেল কলেজের প্রভাষক ডা. ইকবাল হোসেন সানি (৩৯) সহ আরও ছয়জনের বিরুদ্ধে শেরপুর থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগে বলা হয়, ওই দিন দুপুরে ক্লিনিকে রোগী দেখার সময় ডা. ইকবাল হোসেন সানি ১৪–১৫ জন সহযোগীকে নিয়ে দেশীয় অস্ত্রসহ ক্লিনিকে প্রবেশ করেন। তারা প্রথমে ডা. হামিমকে গালাগাল করে, পরে দরজা বন্ধ করে মারধর করেন। এতে তাঁর ডান হাতের কনুই ভেঙে যায় এবং বাম কানের পর্দা ফেটে যায় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

চিৎকার শুনে ক্লিনিকের কর্মচারী ও স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা তাদেরও মারধর করে আহত করে এবং ক্যাশ ড্রয়ার থেকে প্রায় দুই লাখ টাকা নিয়ে যায় বলে দাবি করেছেন ডা. হামিম।

তিনি বলেন, “আমি শেরপুরে অ্যানেস্থেসিওলজিস্টদের একটি সিন্ডিকেটের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলাম। এর জেরেই এই হামলা হয়েছে।”

অভিযোগ অস্বীকার করে ডা. ইকবাল হোসেন সানি বলেন,“হামিম আমার স্কুলের জুনিয়র। সে চিকিৎসকদের মেসেঞ্জার গ্রুপে আপত্তিকর মন্তব্য করেছিল। আমি কেবল কথা বলতে সেখানে গিয়েছিলাম, হামলার অভিযোগ সত্য নয়।”

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন, “লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন Nouvelles du district বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 48 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি Nouvelles du district মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 58 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু Nouvelles du district প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 56 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় Nouvelles du district মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 48 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি Nouvelles du district রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 44 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Nouvelles du district খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 64 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Nouvelles du district রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 54 Views