বিএনপি নেতা সবুজের অকাল মৃত্যুতে সমাধিতে বাহাদুরের শ্রদ্ধা ও… | আই নিউজ বিডি

বিএনপি নেতা সবুজের অকাল মৃত্যুতে সমাধিতে বাহাদুরের শ্রদ্ধা ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ

নোয়াখালী প্রতিনিধি : আবদুল্লাহ আল মামুন
Eidok-এ শেয়ার
বিএনপি নেতা সবুজের অকাল মৃত্যুতে সমাধিতে বাহাদুরের শ্রদ্ধা ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ
ছবি: সংগৃহীত

সিরাজপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি নেতা সবুজের অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও নোয়াখালী পাঁচ আসনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী নুরুল আফসার বাহাদুর।

রবিবার (২০ অক্টোবর) বিকেলে তিনি শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সান্ত্বনা দেন এবং মরহুমের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন । আত্মার মাগফেরাত কামনায় জিয়ারত করেন। এ সময় তিনি পরিবারের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন এবং মরহুমের ছোট দুই সন্তানকে নগদ অর্থ ও ফল উপহার প্রদান করেন।

পরে তিনি বিএনপির কেন্দ্রীয় ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে সিরাজপুর ও চর কাঁকড়া ইউনিয়নের বিভিন্ন বাজারে সাধারণ জনগণের মধ্যে বই ও লিফলেট বিতরণ করেন।

এ সময় নুরুল আফসার বাহাদুরের নেতৃত্বে চর কাঁকড়া ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে গণসংযোগ অনুষ্ঠিত হয়। শতাধিক মোটরসাইকেলের বিশাল শোভাযাত্রা কোম্পানীগঞ্জের বিভিন্ন বাজার প্রদক্ষিণ করে ডাকবাংলোয় সমবেত হয়, যেখানে সংক্ষিপ্ত সমাবেশে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, পুরো কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন ও  বিপুল সংখ্যক নেতা-কর্মী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

 

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ज़िला समाचार সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 80 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন ज़िला समाचार অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 61 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা ज़िला समाचार মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 54 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ ज़िला समाचार ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 29 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা ज़िला समाचार ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 64 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার ज़िला समाचार ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 40 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার ज़िला समाचार ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 51 Views