বিএম কলেজে নবীন বরন অনুষ্ঠান, প্রশংসিত শিবির

শিবিরের পক্ষ থেকে কাউকে চাপিয়ে দেওয়া হয়না যে আপনাকে শিবির করতে হবে- শিবির সভাপতি..
Eidok-এ শেয়ার
বিএম কলেজে নবীন বরন অনুষ্ঠান, প্রশংসিত শিবির
ছবি: সংগৃহীত

ক্যারিয়ার পরিকল্পনা, উচ্চশিক্ষায় দিকনির্দেশনা এবং ইতিবাচক মানসিকতা গঠনের ওপর গুরুত্ব দিয়ে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বিএম কলেজের ২৪-২৫ শেসনের নতুন শিক্ষার্থীদের বরন করে নেয় ইসলামি ছাত্রশিবির।

রোববার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর বিএম কলেজ শাখার উদ্যোগে কলেজ ক্যাম্পাসে আয়োজিত হয় নবীন বরণ অনুষ্ঠান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রশিবিরের সভাপতি মো.জাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএম কলেজ শাখা সভাপতি শাহেদ খান এবং সঞ্চালনা করেন সেক্রেটারি নাহিদ আল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএম কলেজের অধ্যক্ষ শেখ মো. তাজুল ইসলাম, শিবিরের কেন্দ্রীয় কমিটির স্পোর্টস সম্পাদক হারুনর রশীদ রাফি।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আবু তাহের মো. রাশেদুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও মহানগর সভাপতি শেখ নিয়ামুল করিম, সাবেক কেন্দ্রীয় দাওয়া সম্পাদক মুজাহিদুল ইসলাম, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও মহানগর সভাপতি হাসান নাঈম, মহানগর সেক্রেটারি আব্দুর রহমান সুজন, অফিস সম্পাদক রাশেদুল হাসান ও বায়তুল মাল সম্পাদক নাজমুল হক।

 

বাংলাদেশ  ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম তার বক্তব্যে বলেন, “আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো আদর্শ চর্চা করতে পারেন। আমাদের ভালো লাগলে গ্রহণ করবেন, ভালো না লাগলে করবেন না। শিবিরের পক্ষ থেকে কখনো কাউকে কিছু চাপিয়ে দেয়া হয় না।”

অনুষ্ঠানে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। বক্তারা নবীনদের উদ্দেশে বলেন— ক্যারিয়ার গঠনের পাশাপাশি নৈতিক মূল্যবোধে নিজেদের গড়ে তুলতে হবে। তারা আরও বলেন, “জুলাইয়ের স্পিড, জুলাইয়ের শাহাদাত আমরা ভুলে যাবো না। তাঁদের স্বপ্ন ছিল বৈষম্যহীন সমাজ গড়া। আমরা সেই স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।”

 

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

কুলিয়ারচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত এক্সক্লুসিভ কুলিয়ারচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত 20 ভিউ আট বছর পর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন,প্রস্তুত প্রশাসন এক্সক্লুসিভ আট বছর পর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন,প্রস্তুত প্রশাসন 91 ভিউ কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্য দিয়ে শুরু মণিপুরিদের মহারাসলীলা এক্সক্লুসিভ কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্য দিয়ে শুরু মণিপুরিদের মহারাসলীলা 99 ভিউ দৈনিক আজকের দর্পনের এক যুগ পূর্তি ১২ বছরের পথচলায় গণমানুষের কথা বলার প্রত্যয়ে এগিয়ে চলা এক্সক্লুসিভ দৈনিক আজকের দর্পনের এক যুগ পূর্তি ১২ বছরের পথচলায় গণমানুষের কথা বলার প্রত্যয়ে এগিয়ে চলা 96 ভিউ রাঙ্গুনিয়ার নতুন সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা এক্সক্লুসিভ রাঙ্গুনিয়ার নতুন সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা 105 ভিউ কানিহাটি চা বাগান থেকে আন্তর্জাতিক উচ্চশিক্ষার প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ, পরিবার ও এলাকাজুড়ে আনন্দ এক্সক্লুসিভ কানিহাটি চা বাগান থেকে আন্তর্জাতিক উচ্চশিক্ষার প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ, পরিবার ও এলাকাজুড়ে আনন্দ 74 ভিউ দেশে ফিরেই দুই মামলায় সাবেক এমপি এম এম শাহীন এক্সক্লুসিভ দেশে ফিরেই দুই মামলায় সাবেক এমপি এম এম শাহীন 341 ভিউ