বিএম কলেজে আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বিএম কলেজে আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Mynews 24 avatar   
Mynews 24
বিএম কলেজে আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
বিএম কলেজে আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
১৬ টি দলকে পেছনে ফেলে ফাইনাল নিশ্চিত করেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগ ও রাষ্ট্র বিজ্ঞান বিভাগ।..

 

বরিশাল সরকারি ব্রজমোহন কলেজে ১৮ টি বিভাগীয় ক্লাবের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা।

গত শনিবার ( ১৮ অক্টোবর)  সারাদিন ব্যাপি ১৮ টি দলের ৯০ জন শিক্ষার্থীর বিতর্ক। সকাল ৮টা থেকে রাত ৮ টা পর্যন্ত গ্রুপ পর্বের ২৭ টি, কোয়ার্টার ফাইনাল ৪ টি এবং সেমিফাইনাল ২টি সহ মোট ৩৩ টি বিতর্ক পরিচালিত হয়। ১৬ টি দলকে পেছনে ফেলে ফাইনাল নিশ্চিত করেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগ ও রাষ্ট্র বিজ্ঞান বিভাগ।

অনুষ্ঠানে বিতর্ক পরিচালনার জন্য ৩৫ জন বিচারক তাঁদের নিপুণ দক্ষতার সঙ্গে বিচার কার্য করেন।

মোঃ হাসনাইনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপাধ্যক্ষ প্রফেসর আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম ।

পরে তিনি এই অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।  

  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএম কলেজ ডিবেটিং ক্লাবের সভাপতি মোঃ সহিদুল ইসলাম।

এসময় উপাধ্যক্ষ বলেন,

শিক্ষার্থীদের মেধা বিকাশে এবং যোগ্য নেতৃত্বের জন্য  বিতর্ক প্রতিযোগিতার কোনো বিকল্প নেই। স্যার আশ্বাস দেন যেকোনো প্রয়োজনে কলেজ প্রসাশন ‘বিএম কলেজ ডিবেটিং ক্লাব’ পাশে থাকবে।”

বিএম কলেজ ডিবেটিং ক্লাব সাধারণ সম্পাদক মোঃ হাসনাইন বলেন যে, “শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতা নিয়ে কাজ করে যাচ্ছে বিএম কলেজ ডিবেটিং ক্লাব আর এটাই হচ্ছে বিএম কলেজের সবচেয়ে বড় বিতর্ক প্রতিযোগিতা। আমরা প্রতি বছর এধরনের প্রোগ্রামের আয়োজন করতে চাই।”

“বিএম কলেজ ডিবেটিং ক্লাব” এর সভাপতি মোঃ সহিদুল ইসলাম বলেন যে, ফাইনালের তারিখ পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে। সর্বশেষ দুই ফাইনালিস্ট কে অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

 

অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে উল্লাস দেখা গেছে। তারা জানান, এমন আয়োজন আমাদের কলেজে এই প্রথম দেখলাম। এমন আয়োজনে জয় হওয়া বড় নয় অংশ নিতে পেরেছি এতেই আনন্দিত। এখান থেকে অনেক কিছু শিখেছি, আশাকরি এর ধারাবাহিকতা থাকবে আমরা আবারও অংশ নিতে পারব।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator