ভোলা জেলার মনপুরা উপজেলায় জাতীয় নাগরিক পার্টির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী তিন (০৩) মাস অথবা আহ্বায়ক কমিটি গঠনের পূর্ব পর্যন্ত এই কমিটি কার্যকর থাকবে।
ঘোষিত কমিটিতে মোঃ নুরনবীকে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন —
মোঃ আল আমিন, মোঃ নুর হোসেন ফয়েজি এবং মোঃ ইসমাইল।
সদস্য পদে দায়িত্ব পেয়েছেন:
মোঃ মাহমুদুল হাসান, মোঃ ইসমাইল, মোঃ ইউছুফ, মোঃ ইসমাইল হোসেন সিফাত, মোঃ ফারুক, তানিয়া আক্তার, সুফিয়া বেগম, মোঃ ফারুক, মোঃ সালাউদ্দিন, মোঃ আ. রহিম এবং মোছাঃ সুবর্ণা।
দলীয় সূত্রে জানা যায়, নবগঠিত এই কমিটি আগামী দিনে মনপুরায় জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে কাজ করবে।