হাটহাজারী ধলইয়ে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মালেক চৌধুরীকে সংবর্ধনা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

হাটহাজারী ধলইয়ে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মালেক চৌধুরীকে সংবর্ধনা..

সালাউদ্দীন মুন্না avatar   
সালাউদ্দীন মুন্না
হাটহাজারী ধলইয়ে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মালেক চৌধুরীকে সংবর্ধনা..
হাটহাজারী ধলইয়ে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মালেক চৌধুরীকে সংবর্ধনা..
ছবি: সংগৃহীত
****

মোঃ সালাউদ্দীন মুন্না, চট্টগ্রাম (হাটহাজারী) প্রতিনিধিঃ
 চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও বায়েজিদ আংশিক) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী এমপি প্রার্থী মনোনীত করায় হাটহাজারীর কৃতিসন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যাপক আব্দুল মালেক চৌধুরীকে  ধলই ইউনিয়নবাসীর পক্ষ থেকে এক বর্ণাঢ্য সংবর্ধনা দেয়া হয়েছে।
১৭ অক্টোবর শুক্রবার বিকেলে ধলই ইউনিয়নের এনায়েতপুরে বাজারে  আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে এলাকার সর্বস্তরের জনসাধারণ, শিক্ষক, ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী হাটহাজারী ধলই ইউনিয়ন সভাপতি মাওলানা রাকিবুল হাসান। সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি সেলিম উদ্দীন চৌধুরী ও সিরাজুল ইসলাম খান দুলাল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলা ভারপ্রাপ্ত আমির অধ্যাপক শোয়াইব চৌধুরী।
বক্তারা বলেন, অধ্যাপক আব্দুল মালেক চৌধুরী একজন শিক্ষাবিদ ও সৎ রাজনীতিবিদ হিসেবে জনমনে বিশেষ স্থান অর্জন করেছেন। তাঁকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মিজানুর রহমান, উপজেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য এম এ বাশার, আবদুল আজিজ খান, আবু তাহের চৌধুরী, অধ্যাপক ফজলুল কাদের।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক খোরশেদ আলম, জহুরুল ইসলাম মঞ্জু, আবু সাঈদ, এনায়েত উল্লাহ চৌধুরী,  আনম নাছির উদ্দীন, মাওলানা ইউচুপ, নিজাম মোরশেদ চৌধুরী , নুর খালেক শহীদ, আবু সাইদ,  আবু তৈয়ব, মীর মোঃ আবুল কালাম।
সংবর্ধিত অতিথি অধ্যাপক আব্দুল মালেক চৌধুরী ধলই ইউনিয়নবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,“মানুষের ভালোবাসা ও আস্থা নিয়েই আমি হাটহাজারী উপজেলায় ন্যায়, আদর্শ ও উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই।” অনুষ্ঠান শেষে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামন

Tidak ada komentar yang ditemukan


News Card Generator