চট্টগ্রাম ইপিজেডে শ্রমিক বিক্ষোভ: প্যাসিফিক গ্রুপের ৮ কারখানা… | আই নিউজ বিডি

চট্টগ্রাম

চট্টগ্রাম ইপিজেডে শ্রমিক বিক্ষোভ: প্যাসিফিক গ্রুপের ৮ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

শ্রমিক বিক্ষোভে চট্টগ্রাম ইপিজেডের প্যাসিফিক গ্রুপের আটটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শনিবার থেকে কার্যকর হবে সিদ্ধান্ত।..
Eidok-এ শেয়ার
চট্টগ্রাম ইপিজেডে শ্রমিক বিক্ষোভ: প্যাসিফিক গ্রুপের ৮ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকায় শ্রমিক বিক্ষোভের জেরে প্যাসিফিক গ্রুপের ৮ টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বন্ধ ঘোষিত কারখানাগুলো হলো— প্যাসিফিক জিন্স-১, প্যাসিফিক জিন্স-২, প্যাসিফিক অ্যাটায়ারস, প্যাসিফিক অ্যাক্সেসরিজ, প্যাসিফিক ওয়ারকওয়্যারস, ইউনিভারসেল জিন্স, এইচটি ফ্যাশন ও জিন্স ২০০০।

কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল শনিবার (১৮ অক্টোবর) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এর আগে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে আনুষ্ঠানিকভাবে কারখানাগুলো বন্ধের নোটিশ জারি করা হয়।

নোটিশে বলা হয়, ১৪ অক্টোবর থেকে কিছু শ্রমিক বেআইনিভাবে কর্মবিরতি পালন শুরু করে। বারবার নির্দেশনা দেওয়ার পরও তারা কাজে ফেরেনি। বরং ১৫ ও ১৬ অক্টোবরও তারা উচ্ছৃঙ্খল আচরণ করে, নিজেদের মধ্যে সংঘর্ষে জড়ায়, ভাঙচুর চালায় এবং কর্মকর্তাদের ওপর হামলা করে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শ্রমিকদের এ ধরনের কর্মকাণ্ড ‘বাংলাদেশ ইপিজেড শ্রম আইন ২০১৯’ অনুযায়ী বেআইনি ধর্মঘট হিসেবে বিবেচিত হয়। ফলে কারখানার কার্যক্রম চালু রাখা অসম্ভব হয়ে পড়ায় কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

প্রসঙ্গত, গত ৯ অক্টোবর প্যাসিফিক গ্রুপের শ্রমিকেরা পুলিশের হয়রানির অভিযোগে বিক্ষোভ করে। এরপর বুধবার (১৪ অক্টোবর) থেকে শুরু হয় নতুন করে আন্দোলন। বৃহস্পতিবার ইপিজেড এলাকার বিভিন্ন সেক্টরে প্যাসিফিক গ্রুপের কারখানার সামনে শ্রমিকেরা বিক্ষোভ করলে উৎপাদন বন্ধ হয়ে যায়। এ সময় কয়েকটি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগও ওঠে।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতেও ২২ দফা দাবিতে প্যাসিফিক ক্যাজুয়াল লিমিটেডের শ্রমিকরা আন্দোলনে নামলে সংঘর্ষের ঘটনা ঘটে। তখন মালিকপক্ষ দুটি ইউনিট বন্ধ ঘোষণা করে। পরে শ্রমিকরা মুচলেকা দিয়ে কাজে ফেরে।

প্যাসিফিক গ্রুপের চিফ অপারেটিং অফিসার (সিওও) সুহৃদ চৌধুরী বলেন,বৃহস্পতিবার শ্রমিক বিক্ষোভের পর সাময়িক ছুটি ঘোষণা করা হয়েছিল। পরে রাতে মালিকপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত নেয়।

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Andere নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 63 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Andere সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 97 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Andere সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 112 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Andere শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 83 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Andere গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Andere ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 119 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Andere সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 107 Views