পিআর পদ্ধতিতে নির্বাচনই পারে ফ্যাসিবাদ রুখতে: মোহাম্মদ কামাল হোসেনের কঠোর হুঁশিয়ারি

Jamaat-e-Islami leader Mohammad Kamal Hossain warned that only the Proportional Representation (PR) system can stop the rise of fascist forces. He cautioned that if the “world champion of corruption” ..
Eidok-এ শেয়ার
পিআর পদ্ধতিতে নির্বাচনই পারে ফ্যাসিবাদ রুখতে: মোহাম্মদ কামাল হোসেনের কঠোর হুঁশিয়ারি
ছবি: সংগৃহীত

বাংলাদেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অংশগ্রহণমূলক রাজনীতি প্রতিষ্ঠায় পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন এখন সময়ের দাবি— এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন। তিনি বলেন, “যদি পিআর পদ্ধতিতে নির্বাচন না হয়, তবে অতীতের মতো একদলীয় শাসন ফিরে আসবে, আর তাতেই ফ্যাসিস্ট শক্তির উত্থান ঘটবে। জাতি আর কোনো ফ্যাসিস্টের শাসন দেখতে চায় না।”

ঢাকা-৫ সংসদীয় আসনে জামায়াতের প্রার্থী হিসেবে নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা চাই এমন একটি নির্বাচনী ব্যবস্থা যেখানে প্রতিটি ভোটের মূল্যায়ন হবে, প্রার্থী বাছাইয়ে অর্থ ও পেশীশক্তির প্রভাব বন্ধ হবে, রাজনীতিতে দুর্বৃত্তায়ন শেষ হবে। পিআর পদ্ধতি বাস্তবায়িত হলে দেশের রাজনীতি হবে নীতিনিষ্ঠ ও অংশগ্রহণমূলক।”

তিনি বলেন, এই ব্যবস্থায় নতুন ধারার রাজনীতি গড়ে উঠবে, যেখানে ক্ষমতা জনগণের হাতে ফিরে আসবে। দুর্নীতি, সন্ত্রাস, দলীয়করণ ও দমননীতি বন্ধ হয়ে একটি কল্যাণরাষ্ট্র গঠনের পথ প্রশস্ত হবে।

কামাল হোসেন আরও বলেন, “বর্তমান পরিস্থিতিতে জনগণের পাঁচটি মৌলিক অধিকার নিশ্চিত করতে হলে আমাদের জাতীয় পাঁচ দফা দাবি বাস্তবায়ন জরুরি।” এই দাবিগুলোর মধ্যে রয়েছে —
১. জুলাই সনদের আইনি স্বীকৃতি,
২. সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন,
৩. সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা,
৪. আওয়ামী সরকারের জুলুম, নির্যাতন ও দুর্নীতির বিচার,
৫. এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের নিষিদ্ধকরণ ও বিচার।

তিনি বলেন, “এই দাবিগুলো বাস্তবায়ন ছাড়া জনগণের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা সম্ভব নয়। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে এখনই জাতির স্বার্থে এই পাঁচ দফা দাবি মেনে নিতে হবে।”

ঢাকা-৫ আসনের ভোটারদের উদ্দেশে কামাল হোসেন বলেন, “অতীতে যারা জনপ্রতিনিধি ছিলেন, তারা নিজেদের ও দলের স্বার্থে কাজ করেছেন, জনগণের নয়। উন্নয়নের নামে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট হয়েছে, বিদেশে সম্পদের পাহাড় গড়া হয়েছে। ৫ আগস্টের পর জনগণ সব বুঝে গেছে।”

তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যদি দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন দল আবার ক্ষমতায় আসে, দেশকে দেউলিয়া করে ছাড়বে। তাদের নেতাকর্মীরা ইতিমধ্যে দুর্নীতি, সন্ত্রাস, খুন, চাঁদাবাজি, ধর্ষণ ও নদী লুটের মাধ্যমে দেশে অরাজকতা সৃষ্টি করছে। তারা ক্ষমতায় এলে জনগণ ঘরে শান্তিতে ঘুমাতে পারবে না।”

এর বিপরীতে তিনি প্রতিশ্রুতি দেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে সকল নাগরিককে ধর্ম-বর্ণ নির্বিশেষে সমান সুযোগ-সুবিধা ও স্বাধীনতা দেওয়া হবে। প্রত্যেকের নিরাপত্তা রাষ্ট্র নিশ্চিত করবে। জাতিকে একটি বৈষম্যহীন, মানবিক ও কল্যাণমূলক রাষ্ট্র উপহার দেওয়া হবে।

কোনাপাড়া থানা উদ্যোগে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন থানা আমীর আকতারুজ্জামান চয়ন, পরিচালনা করেন থানা কর্মপরিষদ সদস্য হারুন রশিদ ও মোমেনবাগ ওয়ার্ড সভাপতি হারুন রশিদ। উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, কাউন্সিলর প্রার্থী ইমাম হোসেন মিরাজ, কর্মপরিষদ সদস্য খন্দকার সামদানী, মাস্টার তারিকুল ইসলাম, মাওলানা শরীফুল ইসলাম, মাওলানা মীর আল আমিন, ইঞ্জিনিয়ার ইমামুল হক, থানা শূরা সদস্য মাস্টার নাসির উদ্দিন, যুব নেতা মনজিল মাহমুদ, ওয়ার্ড সেক্রেটারি মাওলানা মাসুম বিল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।

শেষে বক্তব্য রাখেন আবদুস সাত্তার সুমন, সহকারী প্রচার সম্পাদক, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগরী দক্ষিণ।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সীমান্তের ওপার থেকে ইন্ধন ও অগ্নিসন্ত্রাসের ষড়যন্ত্র রুখতে কঠোর অবস্থানে সরকার রাজনীতি সীমান্তের ওপার থেকে ইন্ধন ও অগ্নিসন্ত্রাসের ষড়যন্ত্র রুখতে কঠোর অবস্থানে সরকার 56 ভিউ জামায়াতের সাতক্ষীরা সদর উপজেলা কমিটি গঠন, দায়িত্বশীলদের শপথ গ্রহণ রাজনীতি জামায়াতের সাতক্ষীরা সদর উপজেলা কমিটি গঠন, দায়িত্বশীলদের শপথ গ্রহণ 51 ভিউ সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ, নেতৃত্বে কাজী আলাউদ্দিন রাজনীতি সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ, নেতৃত্বে কাজী আলাউদ্দিন 62 ভিউ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার: বাংলাদেশে অস্থিরতা এবং ভারতকে ফেলেছে উভয়সংকটে রাজনীতি ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার: বাংলাদেশে অস্থিরতা এবং ভারতকে ফেলেছে উভয়সংকটে 64 ভিউ সিরাজগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ছাইদুল, সম্পাদক সোলায়মান রাজনীতি সিরাজগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ছাইদুল, সম্পাদক সোলায়মান 79 ভিউ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য: শেখ হাসিনার প্রত্যাবর্তন ও ভারতের অবস্থান নিয়ে তীব্র কূটনৈতিক টানাপোড়েন রাজনীতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য: শেখ হাসিনার প্রত্যাবর্তন ও ভারতের অবস্থান নিয়ে তীব্র কূটনৈতিক টানাপোড়েন 48 ভিউ গণতন্ত্রের স্থায়ী কাঠামো নির্মাণে ব্যর্থতায় বারবার ফ্যাসিবাদের উত্থান: রিজভী রাজনীতি গণতন্ত্রের স্থায়ী কাঠামো নির্মাণে ব্যর্থতায় বারবার ফ্যাসিবাদের উত্থান: রিজভী 54 ভিউ