কুমিল্লার হোমনায় নারী এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কুমিল্লার হোমনায় নারী এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এইচ,এম,আল আমিন ভূঁইয়া avatar   
এইচ,এম,আল আমিন ভূঁইয়া
কুমিল্লার হোমনায় নারী এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
কুমিল্লার হোমনায় নারী এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত
রামকৃষ্ণপুর বাজারে পদক্ষেপ এনজিও অফিসের তৃতীয় তলায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় এনজিও কর্মী মাহমুদা আক্তারের মরদেহ..

কুমিল্লার হোমনা উপজেলার রামকৃষ্ণপুর বাজারে পদক্ষেপ এনজিওর অফিস ভবনের তৃতীয় তলার একটি রুম থেকে এক নারী এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে হোমনা থানা পুলিশ।  

নিহত মাহমুদা আক্তার (৩০) পদক্ষেপ এনজিওতে ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কুটি কসবা গ্রামের আবদুল আজিজ মোল্লার মেয়ে এবং এনজিও অফিস ভবনের তৃতীয় তলায় ভাড়া নেওয়া একটি ফ্ল্যাটে একা বসবাস করতেন। তার স্বামী রবিউল আউয়াল বর্তমানে প্রবাসে রয়েছেন।

বুধবার রাতে মাহমুদা নিজ রুমে অবস্থান করছিলেন। বৃহস্পতিবার সকালে অফিসে না আসায় সহকর্মীরা ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে ভবনের মালিককে খবর দেওয়া হয়।  
দরজা ভেঙে রুমে প্রবেশ করে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান।  
পরে পুলিশে খবর দেওয়া হলে হোমনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

নিহতের বড় বোন মাকসুদা আক্তার জানান, মাহমুদার স্বামী ও শাশুড়ির সঙ্গে পারিবারিক কলহ ছিল।  
তিনি বলেন, “আমার বোন মানসিকভাবে ভেঙে পড়েছিল। আমরা আগেই আশঙ্কা করেছিলাম।”

হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিছুর রহমান বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও বিষয়টি তদন্তাধীন।”

স্থানীয়রা ঘটনাটিকে রহস্যজনক ও নৃশংস বলে মনে করছেন।  
একজন নারী এনজিও কর্মীর এমন মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।  
এনজিও কর্মীদের নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্য নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

Keine Kommentare gefunden


News Card Generator