দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় জমজমাট অনুষ্ঠান.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় জমজমাট অনুষ্ঠান..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় জমজমাট অনুষ্ঠান..
দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় জমজমাট অনুষ্ঠান..
ছবি: সংগৃহীত
সাতক্ষীরায় দৈনিক কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

সাতক্ষীরায় জমকালো আয়োজনে দৈনিক কালবেলা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ‘সত্য, সুন্দর, সাহস’ এই স্লোগানকে ধারণ করে দৈনিক কালবেলা তার তিন বছর অতিক্রম করে চতুর্থ বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) সাতক্ষীরা শহরের পিজ্জাওলজি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সম্মাননা স্বারক প্রদান অনুষ্ঠান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী। স্বাগত বক্তব্য রাখেন কালবেলার জেলা প্রতিনিধি গাজী ফারহাদ এবং সঞ্চালনা করেন মানবজমিনের জেলা প্রতিনিধি এস. এম. বিপ্লব হোসেন। প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মো. হাবিবুল ইসলাম হাবিব।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান, জেলা প্রশাসকের প্রতিনিধি এনডিসি মো. তাজুল ইসলাম, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কালবেলা তার বস্তুনিষ্ঠ, নির্ভরযোগ্য ও সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছে। প্রতিষ্ঠার পর থেকেই পত্রিকাটি জনগণের পক্ষে নির্ভীক সাংবাদিকতার উদাহরণ স্থাপন করে আসছে। তাঁরা আরও বলেন, ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় সকল রক্তচক্ষু উপেক্ষা করে কালবেলা নির্ভয়ে ছাত্র-জনতার পক্ষেই সংবাদ প্রকাশ করেছে। সংকটের মুহূর্তে জনগণের কণ্ঠস্বর হয়ে ওঠা এ পত্রিকার সাহসী ভূমিকা ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে।

এছাড়া বক্তারা কালবেলা ডিজিটালের সফল অগ্রযাত্রার কথাও উল্লেখ করেন। তাঁরা বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মে দ্রুত, নির্ভুল ও প্রামাণ্য সংবাদ পরিবেশনের মাধ্যমে কালবেলা আজ তরুণ ও সচেতন পাঠকমহলে বিশেষ গ্রহণযোগ্যতা অর্জন করেছে। সবশেষে বক্তারা আশা প্রকাশ করেন, কালবেলা ভবিষ্যতেও সত্য, ন্যায় ও জনগণের অধিকার রক্ষার পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে দায়িত্বশীল সাংবাদিকতার আলোকবর্তিকা হয়ে থাকবে।

এদিকে অনুষ্ঠানে জেলার ধর্মীয়, সামাজিক সেবায় নেতৃত্ব দেওয়ায় ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে ব্যক্তি পর্যায়ে ধর্মীয় ও সামাজিক সেবায় পাটকেলঘাটার তৈলকুপি দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুল হামিদ, চিকিৎসা সেবায় মানবতার দৃষ্টান্ত রাখায় ডা. মো. এবাদুল্লাহ ও ডা. মো. মাহমুদুল হাসান (পলাশ), ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানে সাহসী নেতৃত্বের জন্য জেলার প্রধান সমন্বয়কারী মো. ইমরান হোসেন, জেলার বিশিষ্ট ক্রীড়া সংগঠক খন্দকার আরিফ হাসান প্রিন্স ও সাংবাদিক হিসেবে যমুনা টিভির সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলামকে সম্মাননা দেওয়া হয়।

এছাড়া সামাজিক উন্নয়ন, মানবিক সেবা ও স্বেচ্ছাসেবায় অনন্য ভূমিকার জন্য ১১টি সংগঠনকে সম্মাননা স্বারক প্রদান করা হয় শাপলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থা, ভিবিডি সাতক্ষীরা, প্রথম আলো বন্ধুসভা, বিডি ক্লিন সাতক্ষীরা, শরুব ইয়ুথ টিম, সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিম, উদারতা যুব ফাউন্ডেশন, জনকল্যাণ সংস্থা, আমাদেরটিম (একটি মানবিক পরিবার), হাজরাকাটি ব্লাড ব্যাংক এবং আল-মুমিন ফাউন্ডেশন।

অনুষ্ঠানের এই জমকালো আয়োজন সাতক্ষীরার সাংবাদিকতা ও সামাজিক উন্নয়নে কালবেলার অবদানকে আরও দৃঢ় করবে বলে আশা করা হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ সমাজের অন্যান্য ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে বক্তারা অভিমত প্রকাশ করেন।

Inga kommentarer hittades


News Card Generator