ফরিদপুরের বোয়ালমারীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বোয়ালমারী জর্জ একাডেমির ম্যানেজিং কমিটির নির্বাচন আগামী ৪ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে সমন্বিত নাগরিক ফোরাম প্যানেলের প্রার্থীরা বুধবার (১৬ অক্টোবর) দুপুর ১২টায় মনোনয়নপত্র দাখিল করেছেন।
একাডেমির প্রধান শিক্ষক আব্দুল আজিজ মোল্যার নিকট মনোনয়নপত্র জমা দেন প্রার্থী কাজী আনিসুল হক মনি, মো. রেজাউল করিম, হাফেজ মো. মোস্তফা কামাল, শহিদুল ইসলাম, নূর ইসলাম বিশ্বাস এবং তাহিরা সুলতানা।
মনোনয়ন দাখিল শেষে প্রার্থীরা বলেন, নির্বাচনে বিজয়ী হলে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং কিশোর গ্যাং ও মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কাজ করবেন। পাশাপাশি আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে জর্জ একাডেমিকে জেলার অন্যতম আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তারা।
এসময় উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা জামায়াতের আমীর হাফেজ বিলাল হুসাইন, পৌর জামায়াতের আমীর মাওলানা সৈয়দ নিয়ামুল হাসান, নায়েবে আমীর অধ্যাপক আবুল কাশেম মাহমুদ, সেক্রেটারী সৈয়দ সাজ্জাদ আলী, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক আব্দুস সালাম, পৌর জামায়াত যুব বিভাগের আহ্বায়ক মুশফিকুর রহমানসহ স্থানীয় নেতাকর্মী।