মিজানুর রহমানের মন্তব্য: প্রভাবশালী ও চাঁদাবাজদের দাপটে সমাজে… | আই নিউজ বিডি

মিজানুর রহমানের মন্তব্য: প্রভাবশালী ও চাঁদাবাজদের দাপটে সমাজে বিশৃঙ্খলা !..

Mizanur Rahman avatar   
Mizanur Rahman
মিজানুর রহমানের মন্তব্য: প্রভাবশালী ও চাঁদাবাজদের দাপটে সমাজে বিশৃঙ্খলা !..
মিজানুর রহমানের মন্তব্য: প্রভাবশালী ও চাঁদাবাজদের দাপটে সমাজে বিশৃঙ্খলা !..
ছবি: সংগৃহীত
সাংবাদিক;মিজানুর রহমান

মিজানুর রহমানের মন্তব্য: প্রভাবশালী ও চাঁদাবাজদের দাপটে সমাজে বিশৃঙ্খলা !

কটিয়াদী/ কিশোরগঞ্জ 

বর্তমান সমাজের অবনতিশীল ধারার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিক মিজানুর রহমান। তার বক্তব্য অনুযায়ী, সমাজে ধীরে ধীরে এমন কিছু প্রভাবশালী এবং ক্ষমতাশালী ব্যক্তির আবির্ভাব হয়েছে, যারা টাকার প্রভাবে এবং রাজনৈতিক দাপটে সাধারণ মানুষের জীবনকে জটিল ও অশান্ত করে তুলছে।

 

সাংবাদিক মিজানুর রহমান বলেন, “বর্তমান সমাজের ধারা দুচিন্তায় ভরা এবং শয়তানের প্রভাবে মুখায়িত হচ্ছে। বিশেষ করে চিটার, বাটপার এবং চাঁদাবাজরা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তারা মামলা জড়িয়ে দেয়, টাকার লোভে রাজনীতিকদের প্রভাব ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করতে ব্যস্ত থাকে, এবং সাধারণ মানুষের জীবনে অনিশ্চয়তা ও অশান্তি ছড়ায়।”

 

তিনি আরও বলেন, “আমি এই ধরনের কলঙ্কিত লোকদেরকে ঘৃণা করি। আমি আশা করি সমাজও তাদেরকে ঘৃণার চোখে দেখবে। যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, ঝগড়া-বিবাদ ছড়ায়, তাদের প্রত্যাখ্যান করা উচিত। অন্যদিকে যারা ভালো, সৎ এবং মানবিক, তাদেরকে মূল্যায়ন করতে হবে এবং সমর্থন দিতে হবে। সমাজের শান্তি, ন্যায় এবং অগ্রগতির জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

 

মিজানুর রহমানের এই মন্তব্য সমাজের সকল সচেতন নাগরিকের জন্য একটি জোরালো বার্তা হিসেবে ধরা হচ্ছে। তার বক্তব্য আমাদের মনে করিয়ে দিচ্ছে যে, সমাজে নৈতিক অবক্ষয়, চাঁদাবাজি, বাটপার ও চিটারদের দাপটকে চিহ্নিত করা এবং তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া এখন সম

য়ের দাবি।

コメントがありません


News Card Generator