কুষ্টিয়ায় বেকারত্ব নিরসনে KPUS এর RAISE প্রকল্পের আওতায় কমিউনিটি আউটরিচ সভা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কুষ্টিয়ায় বেকারত্ব নিরসনে KPUS এর RAISE প্রকল্পের আওতায় কমিউনিটি আউটরিচ সভা..

Badsha Alamgir avatar   
Badsha Alamgir
কুষ্টিয়ায় বেকারত্ব নিরসনে KPUS এর RAISE প্রকল্পের আওতায় কমিউনিটি আউটরিচ সভা..
কুষ্টিয়ায় বেকারত্ব নিরসনে KPUS এর RAISE প্রকল্পের আওতায় কমিউনিটি আউটরিচ সভা..
ছবি: সংগৃহীত
পিকেএসএফ ও বিশ্বব্যাংকের আর্থিক ও কারিগরি সহযোগিতায় কুষ্টিয়া পল্লী উন্নয়ন সংস্থা কর্তৃক..

 তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের অংশ হিসেবে এবং গ্রাহক সেবা পক্ষ পালন উপলক্ষে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও বিশ্বব্যাংকের কারিগরি ও আর্থিক সহায়তায় অনুষ্ঠিত হলো রেইজ (RAISE) প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা।

বুধবার (১৫ অক্টোবর ২০২৫) কুষ্টিয়ার বড় রেলস্টেশন ঈদগাহ মাঠে উন্মুক্ত পরিবেশে এই সভার আয়োজন করে (KPUS) কুষ্টিয়া পল্লী উন্নয়ন সংস্থা।

সভায় রেইজ প্রকল্পের আওতায় শিক্ষানবিশ ও তরুণ উদ্যোক্তা নির্বাচন কার্যক্রমের অগ্রগতি ও পরিকল্পনা উপস্থাপন করা হয়। প্রকল্পটির লক্ষ্য হলো— দেশের অনানুষ্ঠানিক খাতে কর্মসংস্থানের পুনরুদ্ধার ও অগ্রগতি ঘটানো, তরুণদের দক্ষতা বৃদ্ধি করা এবং তাদেরকে দক্ষ খুদ্র তরুন উদ্যোক্তা করে গড়ে তোলা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহ: সফিকুল ইসলাম, পরিচালক (মাইক্রোফাইন্যান্স) ও ফোকাল পার্সন, রেইজ প্রকল্প, KPUS। তিনি বলেন, KPUS যেভাবে ওস্তাদ ও শিক্ষানবিশ নির্বাচনের জন্য মাঠপর্যায়ে কমিউনিটি আউটরিচ সভার আয়োজন করছে, তা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এতে তৃণমূল থেকে প্রকৃত দক্ষ তরুণ ও উদ্যোক্তাদের নির্বাচন করা সহজ হচ্ছে। বিশ্বব্যাংক ও পিকেএসএফের এই সহযোগিতা দেশের কর্মসংস্থানে নতুন দিগন্ত উন্মোচন করবে।

সভায় বক্তব্য রাখেন এস. এম. তাহাজ্জুদ হোসেন, সমন্বয়কারী ও RAISE প্রকল্পের অন্যান্য কর্মকর্তারা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাহীফুল ফিটুক, সেক্রেটারি, রেল স্টেশন ঈদগাহ মাঠ কমিটি।এছাড়া উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন আউটরিচ সভায়  অংশগ্রহণকারী তরুণ-তরুণীরা। এতে তারা যেমন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে নিজের পায়ে দাঁড়াতে পারছেন, তেমনি দেশের সামগ্রিক অর্থনীতিও শক্তিশালী হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় তরুণ-তরুণীরা রেইজ প্রকল্পের বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন এবং ওস্তাদ-শিক্ষানবিশ ভিত্তিক প্রশিক্ষণে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করে রেজিস্ট্রেশন করেন   ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন।

এ সময় কমিউনিটির ওস্তাদ ও শিক্ষানবিশ হতে অগ্রহীরা প্রকল্পের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং KPUS ও পিকেএসএফ কর্তৃপক্ষকে এমন মহৎ উদ্যোগ গ্রহণের জন্য ধন্যবাদ জানান।

উল্লেখ্য, RAISE (Recovery and Advancement of Informal Sector employment ) প্রকল্পের মূল উদ্দেশ্য হলো— বেকার ও অদক্ষ তরুণদের কর্মদক্ষতা বৃদ্ধি করা, উদ্যোক্তা তৈরিতে উৎসাহিত করা এবং অনানুষ্ঠানিক খাতের কর্মসংস্থানে পুনরুজ্জীবন আনা।

রেইজ প্রকল্পের স্লোগান অনুযায়ী, বেকার থাকবো না, পরিবার ও দেশের বোঝা হব না — দক্ষতা অর্জন করবো, স্বনির্ভর হবো।

এই সভার মাধ্যমে কুষ্টিয়ার তরুণ সমাজের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে, যা ভবিষ্যতে কর্মসংস্থান ও স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator