যশোর বোর্ডের নতুন উদ্যোগ: এইচএসসি ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই শিক্ষার্থীর ফোনে ফল পৌঁছে যাবে.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

যশোর বোর্ডের নতুন উদ্যোগ: এইচএসসি ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই শিক্ষার্থীর ফোনে ফল পৌঁছে যাবে..

Eng. Nurullah Al Mamun avatar   
Eng. Nurullah Al Mamun
যশোর বোর্ডের নতুন উদ্যোগ: এইচএসসি ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই শিক্ষার্থীর ফোনে ফল পৌঁছে যাবে..
যশোর বোর্ডের নতুন উদ্যোগ: এইচএসসি ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই শিক্ষার্থীর ফোনে ফল পৌঁছে যাবে..
ছবি: সংগৃহীত
দেশের সব বোর্ডে আজ একযোগে এইচএসসি ফল প্রকাশ। যশোর বোর্ডের বিশেষ উদ্যোগে শিক্ষার্থীরা মোবাইলে পাবেন তাদের ফলাফল।..

মোঃ নুরুল্লাহ (অভয়নগর, যশোর) প্রতিনিধি : আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় সারা দেশের সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল একযোগে প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়েই প্রতিটি বোর্ড নিজস্ব ওয়েবসাইট ও প্রাতিষ্ঠানিক মাধ্যমে ফলাফল প্রকাশ করবে।

ফল জানার জন্য শিক্ষার্থীরা তিনটি মাধ্যম ব্যবহার করতে পারবেন— নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে, সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে রোল ও রেজিস্ট্রেশন নম্বর প্রবেশ করিয়ে, অথবা মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে।

তবে যশোর শিক্ষা বোর্ড এবার কিছুটা ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে। তারা জানিয়েছে, বোর্ডের আওতাধীন শিক্ষার্থীদের আলাদা করে এসএমএস পাঠানোর প্রয়োজন হবে না। ভর্তি ও রেজিস্ট্রেশনের সময় শিক্ষার্থী ও অভিভাবকের দেওয়া মোবাইল নম্বরে স্বয়ংক্রিয়ভাবে ফলাফল পাঠিয়ে দেওয়া হবে।

যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আব্দুল মতিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফল প্রকাশের পরপরই সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কাছে ফলাফলের সফট কপি পাঠানো হবে। একই সঙ্গে বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে রোল বা প্রতিষ্ঠানের নাম অনুসারে ফলাফল দেখা যাবে।

বোর্ড সূত্রে আরও জানা যায়, নতুন এই ব্যবস্থা পরীক্ষার্থীদের সময় ও ঝামেলা দুটোই কমাবে। ফলাফল প্রকাশের মুহূর্তেই শিক্ষার্থী ও অভিভাবক উভয়েই তাদের মোবাইল ফোনে ফল জানতে পারবেন।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator