জনগণের অধিকার প্রতিষ্ঠায় গণ অধিকার পরিষদই একমাত্র বিকল্প — বললেন… | আই নিউজ বিডি

জনগণের অধিকার প্রতিষ্ঠায় গণ অধিকার পরিষদই একমাত্র বিকল্প — বললেন কেন্দ্রীয় নেতা আবু হানিফ !..

Mizanur Rahman avatar   
Mizanur Rahman
জনগণের অধিকার প্রতিষ্ঠায় গণ অধিকার পরিষদই একমাত্র বিকল্প — বললেন কেন্দ্রীয় নেতা আবু হানিফ !..
জনগণের অধিকার প্রতিষ্ঠায় গণ অধিকার পরিষদই একমাত্র বিকল্প — বললেন কেন্দ্রীয় নেতা আবু হানিফ !..
ছবি: সংগৃহীত
গণ অধিকার পরিষদ

জনগণের অধিকার প্রতিষ্ঠায় গণ অধিকার পরিষদই একমাত্র বিকল্প — বললেন কেন্দ্রীয় নেতা আবু হানিফ !

 

 

দেশে সত্যিকারের পরিবর্তন চাইলে ভোট দিন গণ অধিকার পরিষদকে — আহ্বান জানালেন কেন্দ্রীয় কমিটির উচ্চতর সদস্য আবু হানিফ

 

আসন্ন জাতীয় নির্বাচনে গণ অধিকার পরিষদকে বিজয়ী করতে সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির উচ্চতর সদস্য ও তরুণ নেতা আবু হানিফ।

 

তিনি বলেন, “আজ দেশের মানুষ পরিবর্তন চায়, মানুষ চায় তাদের ভোটাধিকার, বাকস্বাধীনতা ও ন্যায়বিচার। গণ অধিকার পরিষদই সেই দল, যারা জনগণের পক্ষে নির্ভয়ে কথা বলে, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেয় এবং প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে চায়।”

 

আবু হানিফ আরও বলেন, “বিগত বছরগুলোতে দেখা গেছে— ক্ষমতায় গিয়ে বড় বড় রাজনৈতিক দলগুলো জনগণকে ভুলে গেছে। দুর্নীতি, অন্যায় আর অবিচারে দেশের সাধারণ মানুষ আজ ক্লান্ত। কিন্তু গণ অধিকার পরিষদ গঠিত হয়েছে ঠিক সেই অবহেলিত জনগণের অধিকারের দাবিতে, দেশের তরুণ প্রজন্মের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে।”

 

তিনি জোর দিয়ে বলেন, “এই দল ক্ষমতায় গেলে জনগণের মতামতই হবে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও ন্যায়বিচার নিশ্চিত থাকবে সবার জন্য।”

 

সভা ও সমাবেশে উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ নাগরিকরা বলেন, আবু হানিফের মতো তরুণ, শিক্ষিত ও নিবেদিতপ্রাণ নেতাদের নেতৃত্বে গণ অধিকার পরিষদের উত্থান এখন সময়ের দাবি। জনগণ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের সূচনা ঘটবে গণ অধিকার পরিষদের হাত ধরেই।

 

শেষে আবু হানিফ বলেন, “আমি বিশ্বাস করি, মানুষ আর প্রতারণা চায় না। এবার মানুষ নিজের অধিকার ফিরে পেতে ভোট দেবে গণ অধিকার পরিষদকে— কারণ এই দলই জনগণের কণ্ঠস্বর, এই দলই সত্যিকারের পরিব

র্তনের প্রতীক।”

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator