আয়নাঘর আর ফিরে আসবে না— কুষ্টিয়ায় মানববন্ধনে প্রার্থী আমির হামজার… | আই নিউজ বিডি

কুষ্টিয়া

আয়নাঘর আর ফিরে আসবে না— কুষ্টিয়ায় মানববন্ধনে প্রার্থী আমির হামজার দৃঢ় ঘোষণা

কুষ্টিয়া-৩ (সদর) আসনে মনোনীত প্রার্থী আমির হামজা বলেছেন, আয়নাঘরের কথা যেহেতু সামনে এসেছে, আমি নিজেই আয়নাঘরে ছিলাম।..
Eidok-এ শেয়ার
আয়নাঘর আর ফিরে আসবে না— কুষ্টিয়ায় মানববন্ধনে প্রার্থী আমির হামজার দৃঢ় ঘোষণা
ছবি: সংগৃহীত

এটা কতটা ভয়ংকর, কতটা যন্ত্রণাদায়ক জায়গা— তা না গেলে বোঝানো যাবে না। আয়নাঘর ফিরে আসবে, এটা আমরা কোনোভাবেই মেনে নেব না।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে কুষ্টিয়ায় আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা জামায়াতে ইসলামী পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়ন”সহ পাঁচ দফা দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে।
প্রার্থী আমির হামজা দৃঢ় কণ্ঠে বলেন, আয়নাঘর ফিরে না আসার জন্যই আমাদের এই আন্দোলন, আমাদের এই পাঁচ দফা। জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো নির্বাচন আমরা মানি না।

এসময় জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম বলেন, আমাদের দাবিগুলো শুধু জামায়াতের নয়, ৩১টি দলের মধ্যে ২৫টি দল ইতিমধ্যে এই দাবিগুলোর সঙ্গে একমত হয়েছে। সরকার যদি সময়ক্ষেপণ করে, তাহলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব।
এক ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বক্তারা বলেন, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হলে দেশে আবারও স্বৈরাচার প্রতিষ্ঠিত হবে। তাই জনগণের ভোটাধিকার রক্ষায় পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে। একই সঙ্গে জুলাই সনদ ঘোষণা ও তা নির্বাচনের আগেই বাস্তবায়নের দাবি জানানো হয়।

বক্তারা আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমেই একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিতামূলক গণতান্ত্রিক রাষ্ট্র গঠন সম্ভব।

মানববন্ধনে জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার, শহর জামায়াতের আমির এনামুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
<span;>বক্তাদের কণ্ঠে আজ একটাই প্রতিধ্বনি— <span;>আয়নাঘর নয়, চাই স্বচ্ছ নির্বাচন ও ন্যায়ভিত্তিক গণতন্ত্র।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন জেলার খবর বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 49 ভিউ মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি জেলার খবর মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 66 ভিউ প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু জেলার খবর প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 57 ভিউ মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় জেলার খবর মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 49 ভিউ রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি জেলার খবর রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 45 ভিউ খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি জেলার খবর খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 65 ভিউ রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু জেলার খবর রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 59 ভিউ