একদিকে বালু নিলাম, অন্যদিকে বালু জব্দ — বালুখেকোদের দৌরাত্ম্যে টালমাটাল সরই ইউনিয়ন

****
分享到 Eidok
একদিকে বালু নিলাম, অন্যদিকে বালু জব্দ — বালুখেকোদের দৌরাত্ম্যে টালমাটাল সরই ইউনিয়ন
图片:来源收集

একদিকে প্রশাসনের বালু নিলাম, অন্যদিকে অবৈধ বালু উত্তোলন— দুই ধারার এ বাস্তবতায় লামার সরই ইউনিয়নে চলছে এক অদ্ভুত লুকোচুরি খেলা। বালুখেকোরা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিন-রাত খনন করছে নদী ও খালের বালু, আর প্রশাসন কখনো নিলাম দিয়ে রাজস্ব আদায়ে ব্যস্ত, কখনো আবার জব্দ অভিযানে নামছে।

এরই ধারাবাহিকতায় আজ বুধবার (১৫ অক্টোবর ২০২৫) লামা উপজেলার সরই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আমতলী সরই খাল থেকে অবৈধভাবে উত্তোলন করা আনুমানিক ২ লাখ ২৫ হাজার ঘনফুট বালু জব্দ করেছেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মইন উদ্দিন ও সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ। এ সময় শেলু মেশিনসহ বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করা হয়।

জানা গেছে, এর আগে সরই ইউনিয়নের তিনটি পয়েন্টে সরকারিভাবে বালু নিলাম অনুষ্ঠিত হয়। কিন্তু নিলামের আড়ালে থেকে স্থানীয় বালু ব্যবসায়ীরা ‘শুভংকরের ফাঁকি’ দিয়ে কয়েকগুণ বেশি বালু পাচার করছে বলে অভিযোগ উঠেছে। প্রশাসন নিলাম থেকে রাজস্ব আদায়ে সন্তুষ্ট থাকলেও, প্রকৃতপক্ষে বালু মাফিয়াদের এই দৌরাত্ম্যে পরিবেশের ভয়াবহ ক্ষতি হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, নির্বিচারে বালু উত্তোলনের কারণে সরই ইউনিয়নের অন্তত ৪০টি স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছে। নদীতীরবর্তী ফসলি জমি, ঘরবাড়ি, এমনকি কয়েকটি ব্রিজও এখন ধসে পড়ার আশঙ্কায় রয়েছে।

পরিবেশবাদীরা বলছেন, প্রশাসনের উচিত শুধু নিলাম নয়, বরং টেকসই ব্যবস্থাপনা ও কঠোর নজরদারি নিশ্চিত করা। অন্যথায় এই অঞ্চলের নদী ও খালগুলো ধ্বংস হয়ে যাবে, যার ভয়াবহ প্রভাব পড়বে কৃষি ও জনজীবনে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং কেউ ছাড় পাবে না।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

注释 0

没有找到评论

相关文章

ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প 其他 ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প 63 Views বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন 其他 বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন 126 Views নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 其他 নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 117 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 其他 নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 154 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 其他 সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 165 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 其他 সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 156 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 其他 শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 124 Views