বিশ্বাসঘাতকতা ও অর্ধকোটি টাকা আত্মসাৎ | আই নিউজ বিডি

বিশ্বাসঘাতকতা ও অর্ধকোটি টাকা আত্মসাৎ

Mamun Sorder  avatar   
Mamun Sorder
বিশ্বাসঘাতকতা ও অর্ধকোটি টাকা আত্মসাৎ
বিশ্বাসঘাতকতা ও অর্ধকোটি টাকা আত্মসাৎ
ছবি: সংগৃহীত
পটুয়াখালীর কলাপাড়ায় এক বিধবা নারীর সরলতার সুযোগ নিয়ে কথিত স্বামী পরিচয়দানকারী এক ব্যক্তি প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়েছেন। টাকা ফেরত চাইলে উল্টো মিথ্যা মামলা ও ভয়ভীতির শিকার ভুক্তভোগী।..

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়াই ইউনিয়নে এক বিধবা নারীর বিশ্বাস ও সরলতাকে পুঁজি করে এক চাঞ্চল্যকর প্রতারণার ঘটনা ঘটেছে। স্বামীর মৃত্যুর পর আমৃত্যু একসঙ্গে বাঁচার প্রত্যয় নিয়ে যার ওপর ভরসা করেছিলেন , সেই কথিত আপন মানুষটিই মিষ্টি মধুর কথার ফুলঝুরিতে আকৃষ্ট করে বিধবা মরিয়ম বেগম ও তার ভাইয়ের প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।

ভুক্তভোগী মরিয়ম বেগম অভিযোগ করেছেন, কথিত স্বামী পরিচয়ে অভিযুক্ত প্রভাবশালী মুজিবর পেদা দীর্ঘ চার বছর ধরে তার সাথে একান্ত ঘনিষ্ঠ মুহূর্ত কাটিয়েছেন এবং স্বামী-স্ত্রীর মতো বসবাস করেছেন। টাকা হাতিয়ে নেওয়ার আগে মুজিবর পেদা তার বাড়িতে আসতেন, তাকে বিবাহ করেছেন বলেও দাবি করতেন এবং একসময় তাদের সংসার শুরু হয় ।

প্রতারণার মূল ঘটনাটি ঘটে যখন পায়রা বন্দরে জমি অধিগ্রহণকৃত বাবদ প্রাপ্ত টাকা আসে মরিয়মের পরিবারে। লেখাপড়ায় অজ্ঞ মরিয়মের পরিবার ৪৭ লাখ টাকার চেক কথিত স্বামী মুজিবরের হাতে তুলে দেন । সেই টাকা ব্যাংক থেকে তুলে নেওয়ার পর অভিযুক্ত মুজিবর আর মরিয়মের ঘরে ফেরেননি।

দীর্ঘ অপেক্ষার পর যখন মরিয়ম বেগম তার স্ত্রীর অধিকার এবং অর্ধ কোটি টাকা ফেরত চান  তখন অভিযুক্ত মুজিবর পেদা সবকিছু অস্বীকার করেন। ভুক্তভোগী নারীর অভিযোগ, মুজিবর শুধু টাকা অস্বীকারই করেননি, বরং উল্টো তাদের নামেই মিথ্যা মামলা দায়ের করেছেন এবং নিয়মিত ভয়ভীতি প্রদর্শন করে মুখ বন্ধ রাখতে চাইছেন।

মরিয়ম বেগমের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, তারা আদালতে মামলা করেও মুজিবরের ক্ষমতার প্রভাবে উল্টো হয়রানির শিকার হচ্ছেন । মুজিবর পেদার এই কর্মকাণ্ডে এলাকার সাধারণ মানুষ হতবাক।

প্রতিবেশীরাও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তারা জানান, মুজিবর দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মতো মরিয়মের বাড়িতে বসবাস করতেন । স্থানীয়রা বলেন, তিনি দিনের পর দিন মরিয়মকে গোসল করিয়েছেন, কাপড়-চোপড় ধুয়ে দিয়েছেন এবং একই বিছানায় তারা পারাবর্তী মাসেও ছিলেন। প্রতিবেশীরা আরও জানান, বিয়ের পরেই তিনি টাকা-পয়সা নিয়েছেন বলে তারা শুনেছেন।

তবে, অভিযুক্ত মুজিবর পেদা তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, বিয়ের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা এমনকি ব্যাংক থেকে টাকা তুলে তিনি মরিয়মদের হাতেই তুলে দিয়েছেন বলেও জানান। তিনি উল্টো মরিয়ম ও তার পরিবারের সদস্যদের 'বিশ্বাসের ঘরে চুরি করে' এবং 'প্রতারণা' করার অভিযোগ এনেছেন। এই কারণে তিনি নিজেই আইনি আশ্রয় নিয়েছেন বলে জানান 

স্থানীয়রা বলছেন, স্বামী-স্ত্রীর মতো দীর্ঘ বসবাসের পর টাকা হাতিয়ে নিয়ে এখন সবটাই মিথ্যা বলছেন মরিয়মের কথিত স্বামী মুজিবর [বিষয়টি নিয়ে এলাকা জুড়ে এখন আলোচনা-সমালোচনার ঝড় বইছে। এমন গুরুতর অভিযোগের দ্রুত সমাধান ও ঘটনার সত্যতা উদঘাটনের জন্য স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন

コメントがありません


News Card Generator