গোবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইমন-জান্নাতির নতুন যাত্রা | আই নিউজ বিডি

গোবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইমন-জান্নাতির নতুন যাত্রা

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।..
Eidok-এ শেয়ার
গোবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইমন-জান্নাতির নতুন যাত্রা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) শাখার ২০২৫-২৬ কার্যবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে আইন বিভাগের শিক্ষার্থী মো. ইমন হোসেন সভাপতি এবং বাংলা বিভাগের শিক্ষার্থী জান্নাতি খাতুন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

গত সোমবার (১৩ অক্টোবর) কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ সজীব প্রধান ও সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে বলা হয়েছে।

নবনির্বাচিত সভাপতি মো. ইমন হোসেন এই দায়িত্বকে এক প্রতিজ্ঞা হিসেবে উল্লেখ করে বলেন, "এই দায়িত্ব আমার কাছে কেবল একটি পদ নয়—এটি একটি দায়িত্বের প্রতিজ্ঞা। আমি বিশ্বাস করি, প্রতিটি তরুণ লেখকের কলমে লুকিয়ে আছে পরিবর্তনের শক্তি, জাগরণের আগুন, আর ভবিষ্যতের প্রতিশ্রুতি। আমি চাই তরুণ কলাম লেখকদের কলম হোক হাতিয়ার—স্বপ্নের, সাফল্যের, প্রতিবাদেরও, যেখানে শব্দ জন্ম দেবে চিন্তার, আর চিন্তা জাগাবে মানবতা। আমাদের লক্ষ্য শুধু লেখা নয়—সমাজে আলোর বীজ বপন করা।"

সাধারণ সম্পাদক জান্নাতি খাতুন তার বক্তব্যে বলেন, "আলহামদুলিল্লাহ, কলমের রাজ্যে আজ নতুন সূর্যের উদয়। দায়িত্ব নয়, এটি এক বিশ্বাস—চিন্তার প্রদীপ জ্বেলে ফোরামকে স্বপ্নের চূড়ায় পৌঁছে দেওয়া। আমি প্রতিশ্রুতিবদ্ধ—প্রতিটি শব্দে জাগবে সত্য, প্রতিটি লেখায় ফুটবে প্রজ্ঞার ফুল। বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম এখন হবে এক অগ্নিশিখা—যেখানে কলম হবে তরবারি, চিন্তা হবে বিপ্লবের অঙ্গীকার।"

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ২০১৮ সালের ২৩ জুলাই 'সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়' প্রতিপাদ্যকে সামনে রেখে যাত্রা শুরু করে। তরুণ লেখকদের পরামর্শ দেওয়া, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা এবং লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে তরুণ লেখকদের সর্ববৃহৎ এই সংগঠনটি।

এই কমিটির ঘোষণার মাধ্যমে তরুণ লেখকদের মধ্যে নতুন উদ্যমের সঞ্চার হয়েছে। নতুন নেতৃত্বের অধীনে ফোরামটি তরুণ লেখকদের জন্য একটি সৃজনশীল ও উদ্ভাবনী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে। এটি তরুণদের চিন্তার বিকাশ, সৃজনশীল লেখাপত্রের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই ফোরামটি তরুণদের লেখালেখির প্রতিভাকে আরও উন্নত করতে এবং সমাজের বিভিন্ন সমস্যার সমাধানে তাদের অবদান রাখতে সাহায্য করবে।

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

সুন্দরবনের দুবলার চরে রাসপূর্ণিমা উপলক্ষে কঠোর নিরাপত্তাবেষ্টনী: মেলাহীন আয়োজনে নজরদারি বাড়াল বন বিভাগ Din ve Eğitim সুন্দরবনের দুবলার চরে রাসপূর্ণিমা উপলক্ষে কঠোর নিরাপত্তাবেষ্টনী: মেলাহীন আয়োজনে নজরদারি বাড়াল বন বিভাগ 27 Views ইবিস্থ নেত্রকোণা জেলা ছাত্রকল্যাণের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা Din ve Eğitim ইবিস্থ নেত্রকোণা জেলা ছাত্রকল্যাণের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা 105 Views জাতীয় শিক্ষা সপ্তাহে দিনাজপুরে চতুর্থবারের মতো শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন শাহজাহান আলী সাজু Din ve Eğitim জাতীয় শিক্ষা সপ্তাহে দিনাজপুরে চতুর্থবারের মতো শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন শাহজাহান আলী সাজু 252 Views কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Din ve Eğitim কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 93 Views কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Din ve Eğitim কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 67 Views হাঁসের মাংস ও রুটির ভোজে মুকসুদপুর প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলা Din ve Eğitim হাঁসের মাংস ও রুটির ভোজে মুকসুদপুর প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলা 89 Views ফুলেল শুভেচ্ছা, গান-নাচ আর কবিতায় সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ Din ve Eğitim ফুলেল শুভেচ্ছা, গান-নাচ আর কবিতায় সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ 80 Views