সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আসন্ন নির্বাচনে বাংলাদেশ শিপ ব্রেকিং অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাবেক পরিচালক আমজাদ হোসেন চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে হাইকোর্ট।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও সৈয়দ হাসান জোবায়েরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন। এর ফলে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতায় তাঁর আর কোনো বাধা নেই।
আগে নির্বাচনী বোর্ড পুলিশ ক্লিয়ারেন্স ও সিআইবি রিপোর্ট না দেওয়ার কারণে তাঁর প্রার্থীতা বাতিল করেছিল। হাইকোর্টের রায়ে তা পুনর্বহাল হওয়ায় নির্বাচন পরিচালনা বোর্ডকে ব্যালট নম্বর প্রদানের নির্দেশ দেওয়া হয়।
রায়ে সন্তোষ প্রকাশ করে আমজাদ হোসেন চৌধুরী বলেন, “মহান আল্লাহর রহমতে ন্যায়বিচার পেয়েছি, এখন নির্বাচনী কাজে সবার সহযোগিতা কামনা করছি।”
"Eye News BD" app
Mga komento 0