খুলনায় বিশ্ব মান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত | আই নিউজ বিডি

খুলনা

খুলনায় বিশ্ব মান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

****
Eidok-এ শেয়ার
খুলনায় বিশ্ব মান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত


 

 বিশ্ব মান দিবস উপলক্ষ্যে আলোচনাসভা আজ (সোমবার) দুপুরে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর খুলনা বিভাগীয় কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার।

 বিশ্ব মান দিবস পালনে এবারের প্রতিপাদ্য ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ^ বিনির্মাণে-মান’।

 অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, পণ্য ও সেবার মান প্রণয়ন এবং টেকসই উন্নয়ন অর্জনে বিএসটিআইকে শক্তিশালী করতে হবে। বিএসটিআই পণ্যেরমান প্রণয়ন ও পরীক্ষার কাজগুলো তদারকি করে  এবিষয়ক সার্টিফিকেশন দিয়ে থাকে। মোবাইলকোর্টের মাধ্যমে পণ্যের মান, সঠিকভাবে উৎপাদন করছে কিনা ইত্যাদি যাচাই করে কাঙ্খিত মানের না হলে মোবাইলকোর্ট ও জরিমানা করা হয়। গত এক বছরে খুলনা বিএসটিআই এর আওতায় ৮৩টি মোবাইলকোর্ট করে প্রায় সাড়ে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এক্ষেত্রে পণ্যেরমান ঠিক থাকলে, জরিমানা করার দরকার হয় না। তিনি বলেন, এসডিজি অর্জন করতে হলে পণ্যের গুণগতমান ধরে রাখতে হবে। পণ্যের গুণগতমান নিশ্চিত করতে প্রচার চালাতে হবে এবং দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। পণ্য কেনা-বেঁচার সময় যাচাই-বাছাই করে নিতে হবে।

 অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন পুলিশের খুলনা রেঞ্জ অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দীন ও খুলনা ক্যাবের সাধারণ সম্পাদক এম নাজমুল আজম ডেভিড। এতে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ^বিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ড. সালমা বেগম। খুলনা বিএসটিআই’র উপপরিচালক মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে এতে ধন্যবাদ জানান উপপরিচালক (রসায়ন) এবিএম রইসুল আলম। অনুষ্ঠানে এসবি ফুডের প্রতিনিধি মোঃ আওলাদ হোসেন ও বাংলাদেশ এডিবল অয়েল লি. এর মোঃ মনিরুল ইসলাম বক্তৃতা করেন।

#

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা Районные новости সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 79 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন Районные новости অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 59 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা Районные новости মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 52 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ Районные новости ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 29 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা Районные новости ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 64 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার Районные новости ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 35 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার Районные новости ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 51 Views