অসুস্থ বাউল সালাম সরকারের পাশে জেলা প্রশাসক

মানবিক সহায়তা ও খোঁজখবর নিলেন নেত্রকোনার নবাগত ডিসি মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
দেশবরেণ্য বাউল কবি ও গীতিকার আব্দুস সালাম সরকার গত আড়াই মাস ধরে পা ভেঙে শয্যাশায়ী অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।..
Auf Eidok teilen
অসুস্থ বাউল সালাম সরকারের পাশে জেলা প্রশাসক
Foto: Archiv

মঙ্গলবার (১৪ অক্টোবর) এই শিল্পীকে দেখতে কেন্দুয়া উপজেলার নিজ বাসায় ছুটে যান নেত্রকোনার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। তিনি বাউল সালাম সরকারের খোঁজখবর নেন, তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন এবং চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইমদাদুল হক তালুকদার, 

স্থানীয় সাংবাদিক, শিল্পী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। জেলা প্রশাসকের এমন মানবিক উপস্থিতিতে আবেগাপ্লুত হয়ে পড়েন শিল্পী ও তাঁর পরিবার।

 

সঙ্গীতজীবনে বাউল সালাম সরকার লিখেছেন ও গেয়েছেন অসংখ্য হৃদয়ছোঁয়া গান। তাঁর সৃষ্টি “জীবন মানেই যন্ত্রণা”,সহ বহু জনপ্রিয় গান গ্রামীণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে।

 

সালাম সরকার জীবনের গভীর উপলব্ধি থেকে লেখা তাঁর গান সমাজ, প্রেম, বেদনা ও মানবিকতার প্রতিচ্ছবি তুলে ধরে। সাম্প্রতিক দুর্ঘটনায় পা ভেঙে চলাফেরা করতে না পারায় তিনি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।

 

স্থানীয় সাংস্কৃতিক মহল বলছে, জেলা প্রশাসকের এমন আন্তরিক পদক্ষেপ কেবল একজন শিল্পীর পাশে দাঁড়ানোই নয়, এটি সংস্কৃতি ও মানবতার প্রতি রাষ্ট্রের দায়িত্ববোধেরও দৃষ্টান্ত। 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত Bezirksnachrichten মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত 50 Views নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ Bezirksnachrichten নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ 83 Views প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা Bezirksnachrichten প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা 62 Views মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন Bezirksnachrichten মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন 50 Views ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ Bezirksnachrichten ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ 83 Views হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা Bezirksnachrichten হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা 83 Views জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী Bezirksnachrichten জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী 44 Views