পদ্মা সেতু অবরোধ করে রেখেছে শরীয়তপুরের জনগণ৷ | আই নিউজ বিডি

শরীয়তপুর

পদ্মা সেতু অবরোধ করে রেখেছে শরীয়তপুরের জনগণ৷

****
Eidok-এ শেয়ার
পদ্মা সেতু অবরোধ করে রেখেছে শরীয়তপুরের জনগণ৷
ছবি: সংগৃহীত

শরীয়তপুরকে পদ্মা বিভাগের অন্তর্ভুক্ত না করার দাবিতে (১৪ ই অক্টোবর) পদ্মা সেতুর দক্ষিণ টোল প্লাজার সামনে সড়ক অবোরোধ ও বিক্ষোভ মিছিল করেছে ''জাগো শরীয়তপুর নামের একটি সংগঠন।

এদিন সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত টানা এক ঘণ্টা পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরুদ্ধ থাকায় দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সেতুতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে দুই প্রান্তেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। বিক্ষোভে অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ হাজারো মানুষ।

জাগো শরীয়তপুর জানায়, এটি কোনো হঠাৎ আন্দোলন নয়—এটি এক দশকেরও বেশি সময় ধরে চলা দাবি বাস্তবায়নের ধারাবাহিকতা। ২০১৫ সালে ফরিদপুর বিভাগ ঘোষণার উদ্যোগ নেওয়া হলে শরীয়তপুর জেলাজুড়ে ব্যাপক আন্দোলন গড়ে ওঠে। এরপর ২০২২ সালে ‘পদ্মা বিভাগ’ নামেও প্রস্তাব আসে, কিন্তু নিকার বৈঠকে অনুমোদন না পাওয়ায় তা বাস্তবায়িত হয়নি।
সম্প্রতি গত ৮ সেপ্টেম্বর প্রি-নিকার বৈঠকে ফরিদপুর ও কুমিল্লাকে নতুন বিভাগ করার প্রাথমিক সিদ্ধান্ত হলে শরীয়তপুরে আবারও আন্দোলনের আগুন জ্বলে ওঠে। সেই ধারাবাহিকতায় ১২ সেপ্টেম্বর রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করে কর্মসূচি নির্ধারণ করা হয়। এরপর ২৪ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়া হয়।
এ ছাড়া গত ২৯ সেপ্টেম্বর শহরের দুবাই প্লাজায় এক সংবাদ সম্মেলনে জাগো শরীয়তপুর ঘোষণা দেয়, ‘নিকার বৈঠকে শরীয়তপুরের নাম যদি ফরিদপুর বিভাগে তোলা হয়, তবে পদ্মাসেতুসহ পুরো দক্ষিণাঞ্চল অচল করে দেওয়া হবে।’ তারপর থেকেই জেলার বিভিন্ন স্থানে অবরোধ, বিক্ষোভ, গণসমাবেশ ও মানববন্ধন কর্মসূচি চলমান রয়েছে।

এ সময় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসিরউদ্দিন কালু, জাগো শরীয়তপুরের আহ্বায়ক আমিন মোহাম্মদ জিতু, জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন হাওলাদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির, জাতীয় যুবশক্তির সংগঠক আকরাম হোসেন প্রমুখ।
নেতারা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, শরীয়তপুর ছিল, আছে, থাকবে ঢাকায়। ফরিদপুর বিভাগের নামে শরীয়তপুরকে কেউ টানতে চাইলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। প্রয়োজনে আমরা পদ্মা সেতু অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেব। জনগণের রক্তে গড়া এই মাটি কোনো রাজনৈতিক সিদ্ধান্তে বিক্রি হবে না।

তারা আরও বলেন, এটি কেবল একটি দাবি নয়, এটি শরীয়তপুরবাসীর আত্মমর্যাদা ও অস্তিত্বের লড়াই। প্রশাসন যদি এই অন্যায় সিদ্ধান্তের পথে এগোয়, তবে আন্দোলন আরও বিস্তৃত হবে—নদী থেকে সড়ক, গ্রাম থেকে শহর, সর্বত্র।

সাধারন জনগণ ও বিভিন্ন নেত্রীবৃন্দ জানায় সরকার যাতে লিখিত ভাবে জনায় শরীয়তপুর ফরিদপুর বিভাগের অন্তর্ভুক্ত হচ্ছে না। অন্যথায় এই আন্দোলন শরীয়তপুরের প্রতিটি উপজেলায় চলবে এবং প্রয়োজনে সড়ক-মহাসড়ক ও পদ্মা ব্লকেড কর্মসূচি দেয়া হবে।

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন Tin tức quận বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 39 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি Tin tức quận মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 52 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু Tin tức quận প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 52 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় Tin tức quận মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 46 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি Tin tức quận রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 42 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Tin tức quận খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 63 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Tin tức quận রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 52 Views