কটিয়াদীতে বিধবা ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ !
কিশোরগঞ্জ কটিয়াদীতে- ২০২৫-২০২৬ অর্থবছরে উপজেলা পরিষদ তহবিলের আওতায় কটিয়াদী উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিধবা ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে সেলাই মেশিন তুলে দেন কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈনুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপ-প্রশাসনিক কর্মকর্তা আবদুর শুভ, মোঃ তায়েফ, এবং উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইনুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন,
“সরকারের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তুলতে উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেলাই মেশিন বিতরণের মাধ্যমে নারীরা ঘরে বসেই আয়মুখী কাজে যুক্ত হতে পারবেন, যা তাদের আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে সহায়তা করবে।”
অনুষ্ঠান শেষে উপকারভোগীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হলে তারা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, উপজেলা পরিষদের তহবিলের সহায়তায় চলতি অর্থবছরে মোট সংখ্যা ৪৮ জন বিধবা ও অসহায় নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।