রামপালে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বিএনপির উঠান বৈঠক.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

রামপালে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বিএনপির উঠান বৈঠক..

আসাদুজ্জামান শেখ সোবহান, জেলা প্রতিনিধি avatar   
আসাদুজ্জামান শেখ সোবহান, জেলা প্রতিনিধি
রামপালে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বিএনপির উঠান বৈঠক..
রামপালে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বিএনপির উঠান বৈঠক..
ছবি: সংগৃহীত
****
বাগেরহাট প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বাগেরহাটের রামপালে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) বিকেল ৪টায় বাঁশতলী ইউনিয়নের ইসলামাবাদ সিদ্দিকিয়া ফাজিল মাদরাসা মাঠে নারীদের অংশগ্রহণে এ উঠান বৈঠকের আয়োজন করে উপজেলা বিএনপি।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, “রামপাল, মোংলা ও ফকিরহাট এলাকার অর্ধেক জনগোষ্ঠী নারী। তাদের বাদ রেখে সমাজের উন্নয়ন সম্ভব নয়। নারীদের স্বাবলম্বী করে জীবনমান উন্নয়ন ঘটাতে পারলেই বাংলাদেশ আরও এগিয়ে যাবে।”
 
তিনি আরও বলেন, “তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে নারীদের সঙ্গে নিয়ে দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে। সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গঠনে নারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” বক্তব্য শেষে তিনি উপস্থিত মা-বোনদের সহযোগিতা কামনা করেন। উঠান বৈঠকে বিপুল সংখ্যক নারীসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator