সিলেট-৫ আসনে ছাত্র সমাজের আস্থার প্রতীক রাহাত চৌধুরী | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সিলেট-৫ আসনে ছাত্র সমাজের আস্থার প্রতীক রাহাত চৌধুরী

iftiyaz Sumon avatar   
iftiyaz Sumon
সিলেট-৫ আসনে ছাত্র সমাজের আস্থার প্রতীক রাহাত চৌধুরী
সিলেট-৫ আসনে ছাত্র সমাজের আস্থার প্রতীক রাহাত চৌধুরী
ছবি: সংগৃহীত
****

ইফতিয়াজ সুমন : স্টাফ রিপোর্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সিলেট-৫ (কানাইঘাট ও জকিগঞ্জ) আসনে ইতিমধ্যেই নির্বাচন-পূর্ব উত্তাপ ছড়াতে শুরু করেছে। মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় তরুণদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম রাহাত চৌধুরী, তিনি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সিলেট জেলার সাবেক সভাপতি এবং গণঅধিকার পরিষদের সিলেট জেলার সিনিয়র যুগ্ম সদস্য সচিব।

ন্যায়বিচার প্রতিষ্ঠা, পরীক্ষিত নেতৃত্ব, সংগঠনের প্রতি নিষ্ঠা, সাহস ও বিনয়ের সংমিশ্রণে, উন্নয়ন ও জনসেবার প্রতি অটল প্রতিশ্রুতির গুণেই তিনি আজ তরুণ সমাজের অনুপ্রেরণা।মানিকপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের সন্তান রাহাত চৌধুরী বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও, তাঁর হৃদয় জুড়ে রয়েছে জন্মভূমি কানাইঘাট-জকিগঞ্জের  মানুষ। পারিবারিকভাবেও তিনি একটি সুশিক্ষিত ও সমাজনিবেদিত পরিবারের সন্তান।পিতা জনাব একেএম বুরহান উদ্দিন চৌধুরী, দাদা মরহুম জনাব কমর উদ্দিন চৌধুরী এবং নানা মরহুম ঠাখই মিয়া চৌধুরী, সবাই ছিলেন ন্যায়বিচার, শিক্ষা ও সমাজসেবায় নিবেদিতপ্রাণ।শিক্ষাগত যোগ্যতায় মোহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী রাহাত অনার্স ও মাস্টার্স (এমবিএ) সম্পন্ন করেন। 

দলীয় প্রতীক ‘ট্রাক’ নিয়ে নির্বাচনে অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করে রাহাত চৌধুরী বলেন,“জনগণ এখন একটি সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের অপেক্ষায়। আমি সেই গণতান্ত্রিক প্রত্যাশার পাশে দাঁড়াতে প্রস্তুত। আমি বিশ্বাস করি একদিন এই দেশ পরিবর্তনের নেতৃত্ব দেবে তরুণ প্রজন্ম।”তিনি আরও বলেন,“ছাত্র রাজনীতি থেকেই আমি সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছি। এবার চাই সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমার এলাকার জনগণের অধিকার ও উন্নয়নের জন্য কাজ করতে।”

রাহাত চৌধুরীর নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর মধ্যে রয়েছে
🔹 ন্যায়বিচার প্রতিষ্ঠা 
🔹 শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার মানোন্নয়ন
🔹 নারী নিরাপত্তা ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা
🔹 তরুণদের কর্মসংস্থান সৃষ্টি
🔹 সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষা
🔹 কৃষক, শ্রমিক ও মেহনতী মানুষের জীবন ও অর্থনৈতিক উন্নয়ন 
🔹 ব্যবসায়ী বান্ধব অর্থনৈতি গঠন 
🔹 রাস্তাঘাটের উন্নয়ন ও যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন

তিনি দৃঢ়ভাবে বলেন,“আমার কাছে সকল শ্রেণি–পেশার মানুষ সমান। আমি সমাজে সাম্য, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে চাই, ”রাজনীতির ময়দানে রাহাত চৌধুরী কেবল একজন প্রার্থী নন তিনি এক নতুন চিন্তার প্রতীক। তরুণ প্রজন্মের স্বপ্ন, ছাত্র-যুব-শ্রমিক, আলেম ও শিক্ষক সমাজের প্রত্যাশা, এবং নারী ও সাধারণ মানুষ ও ন্যায্য অধিকার নিশ্চিত করার প্রতিজ্ঞা তাঁর কথায়, কাজে ও দর্শনে স্পষ্ট।

সাক্ষাৎকারের শেষে তিনি বলেন,আমি জনগণের ভালোবাসা নিয়েই এগিয়ে যেতে চাই। আমি দোয়া চাই, বিশ্বাস চাই, আর চাই আমার প্রিয় এলাকার মানুষের পাশে থাকার সুযোগ।”রাহাত চৌধুরীর ভাষায়,এখন সময় এসেছে পরিবর্তনের। ন্যায়বিচার ও স্বচ্ছ রাজনীতির পথে কানাইঘাট-জকিগঞ্জকে একটি আধুনিক মডেল আসনে রূপ দিতে চাই।”

Md Burhan Uddin Fahad
Md Burhan Uddin Fahad 12 মাস আগে
শুভ কামনা রইল রাহাত ভাইয়ের জন্য
0 0 উত্তর দিন
আরো দেখুন


News Card Generator