সওজ নির্বাহী প্রকৌশলীর সাথে নিসচা এর মতবিনিময়

সওজ নির্বাহী প্রকৌশলীর সাথে নিসচা এর মতবিনিময়
Eidok-এ শেয়ার
সওজ নির্বাহী প্রকৌশলীর সাথে নিসচা এর মতবিনিময়
ছবি: সংগৃহীত

 

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫  সামনে রেখে নিরাপদ সড়ক চাই (নিসচা) সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে অক্টোবর মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে সোমবার (১৩ অক্টোবর) বিকাল ৩টায় সওজ এর কার্যালয়ে সড়ক ও জনপদ সুনামগঞ্জ  জেলার নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্লাহ'র সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই সুনামগঞ্জ জেলা শাখার  সহ-সভাপতি মোঃ ওবায়দুল হক মিলন, আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক আবু হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক ফুয়াদ মনি,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুর, প্রচার সম্পাদক এম. মাহফুজুর রহমান সজীব, সক্রিয় সদস্য ওবায়দুল মুন্সী, মাইনুদ্দিন, আব্দুল বাছির, শফিউল আলম, মোস্তাফিজুর রহমান, আবু হুরায়রা ফাহিম, দবির মিয়া, 
সুফি আলম প্রমূখ।

মতবিনিময়কালে সড়ক ও জনপদ সুনামগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্লাহ বলেন, দুর্ঘটনামুক্ত সড়ক প্রতিষ্ঠার জন্য নিসচা দীর্ঘদিন থেকে যেভাবে কাজ করে যাচ্ছে সত্যি তা প্রশংসার দাবি রাখে। ইঞ্জিনিয়ারিং, এডুকেশন ও ট্রাফিক আইন এই বিষয়কে সমন্বয় করতে পারলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে। সড়ক ও জনপদ বিভাগ সড়কের অবকাঠামো ঠিক রাখতে ইঞ্জিনিয়ারিং বিভাগকে আরো গুরুত্ব সহকারে প্রাধান্য দিচ্ছে। সড়কে ট্রাফিকের চাপ কমানো জন্য বিকল্প ব্যবস্থা গ্রহন করতে হবে। এসময় নিসচা সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দরা সুনামগঞ্জ জেলার বিভিন্ন জরাজীর্ণ রাস্তা অতি দ্রুত মেরামত এবং সুনামগঞ্জ শহরের বিভিন্ন স্কুল ও কলেজের সামনে জেব্রা ক্রসিং স্থাপন ও গুরুত্বপূর্ণ বাকে সাংকেতিক চিহ্ন ব্যবহারের জোর দাবি জানান। পাশাপাশি মহাসড়কে অবৈধ স্থাপনা, গাড়ি স্ট্যান্ড সরানোর দাবি ও জানান। 

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আগামী ২০ অক্টোবর সকালে সুনামগঞ্জের স্কুল/কলেজে  জেলা শাখার উদ্যোগে ও সওজ এবং বিআরটিএ এর সহযোগিতায় সড়ক দুর্ঘটনার উপর বিভিন্ন সচেতনতামূল লিফলেট বিতরণ করা হবে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

কচুয়ায় তরুণ উদ্যোক্তা তৈরিতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ দেশব্যপী ৫ হাজার উদ্যোক্তা খুঁজছে ব্যাংক, সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়নের সুযোগ জেলার খবর কচুয়ায় তরুণ উদ্যোক্তা তৈরিতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ দেশব্যপী ৫ হাজার উদ্যোক্তা খুঁজছে ব্যাংক, সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়নের সুযোগ 9 ভিউ চিরিরবন্দরে কোথাও সন্ত্রাসী কার্যকলাপসহ অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে: হুইপ আখতারুজ্জামান জেলার খবর চিরিরবন্দরে কোথাও সন্ত্রাসী কার্যকলাপসহ অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে: হুইপ আখতারুজ্জামান 11 ভিউ চাঁদপুরে অনিরাপদ খাদ্য উৎপাদন: আল-আকসা বেকারিতে পোকামাকড়সহ রুটি ও মালিকপক্ষের দায় এড়ানোর প্রবণতা জেলার খবর চাঁদপুরে অনিরাপদ খাদ্য উৎপাদন: আল-আকসা বেকারিতে পোকামাকড়সহ রুটি ও মালিকপক্ষের দায় এড়ানোর প্রবণতা 51 ভিউ শুধু চালক নয়, পথচারীদেরও দায়িত্বশীল হতে হবে—সাতক্ষীরায় বিআরটিএর রোড শো জেলার খবর শুধু চালক নয়, পথচারীদেরও দায়িত্বশীল হতে হবে—সাতক্ষীরায় বিআরটিএর রোড শো 53 ভিউ সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা বৃদ্ধিতে সাতক্ষীরায় রিফ্রেশার প্রশিক্ষণ জেলার খবর সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা বৃদ্ধিতে সাতক্ষীরায় রিফ্রেশার প্রশিক্ষণ 62 ভিউ ঝালকাঠিতে অর্থনৈতিক শুমারি-২০২৪ ও পরিসংখ্যান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত জেলার খবর ঝালকাঠিতে অর্থনৈতিক শুমারি-২০২৪ ও পরিসংখ্যান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 87 ভিউ ভয়মুক্ত সমাজ ও নারীর নিরাপদ চলাচলের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন জেলার খবর ভয়মুক্ত সমাজ ও নারীর নিরাপদ চলাচলের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন 75 ভিউ