সিলেট-৩ আসনে গণঅধিকার পরিষদের এমপি পদপ্রার্থী মো: আমিনুল ইসলাম | আই নিউজ বিডি

সিলেট

সিলেট-৩ আসনে গণঅধিকার পরিষদের এমপি পদপ্রার্থী মো: আমিনুল ইসলাম

****
Eidok-এ শেয়ার
সিলেট-৩ আসনে গণঅধিকার পরিষদের এমপি পদপ্রার্থী মো: আমিনুল ইসলাম
ছবি: সংগৃহীত

ইফতিয়াজ সুমন : স্টাফ রিপোর্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে গণঅধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশীরা প্রস্তুতি শুরু করেছেন। এর মধ্যে অন্যতম আলোচিত নাম মো: আমিনুল ইসলাম। তিনি সিলেট জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক এবং যুক্তরাজ্য প্রবাসী অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। তরুণ ও উদ্যমী এই রাজনীতিক দলীয় মহলে ইতোমধ্যেই একজন পরীক্ষিত সংগঠক হিসেবে পরিচিতি পেয়েছেন।

আমিনুল ইসলাম ক্ষমতার বিকেন্দ্রীকরণ, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে রাজনীতির মৌলিক নীতি হিসেবে প্রতিষ্ঠা করতে চান। তাঁর দৃষ্টিতে, একজন সংসদ সদস্যের দায়িত্ব কেবল জনগণের সরাসরি সেবা করা নয়; বরং প্রশাসনিক কাঠামোর মাধ্যমে সেই সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার কার্যকর নীতি ও প্রক্রিয়া তৈরি করা। তিনি মনে করেন, মেধা ও দক্ষতার সমন্বয়ে জনগণের কল্যাণে নীতিনির্ধারণই একজন প্রকৃত এমপির মূল ভূমিকা। তরুণ এই প্রার্থী বিশ্বাস করেন, প্রচলিত রাজনীতির ধারা থেকে বেরিয়ে না এলে গত ৫৪ বছরে তৈরি হওয়া রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোর পরিবর্তন সম্ভব নয়। তাই তিনি জনগণের প্রত্যাশা ও সময়ের দাবি অনুযায়ী একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করছেন।

দলীয় প্রতীক ‘ট্রাক’ নিয়ে নির্বাচনে অংশগ্রহণের প্রত্যাশা করছেন মো: আমিনুল ইসলাম। ইতোমধ্যে তিনি স্থানীয় পর্যায়ে সাংগঠনিক তৎপরতা জোরদার করেছেন। তাঁর লক্ষ্য একটি অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক রাজনীতি প্রতিষ্ঠা করা—যেখানে জনগণের ক্ষমতা প্রকৃত অর্থে বিকশিত হবে।

コメント 0

コメントがありません

関連記事

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 政治 (せいじ) গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 42 Views জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় 政治 (せいじ) জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় 68 Views মাওলানা আরশাদ মাদানির শারীরিক অবস্থা অপরিবর্তিত, দেশবাসীর কাছে দোয়ার আহ্বান বাহাউদ্দীন যাকারিয়ার 政治 (せいじ) মাওলানা আরশাদ মাদানির শারীরিক অবস্থা অপরিবর্তিত, দেশবাসীর কাছে দোয়ার আহ্বান বাহাউদ্দীন যাকারিয়ার 45 Views টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ 政治 (せいじ) টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ 31 Views সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন 政治 (せいじ) সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন 140 Views আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 政治 (せいじ) আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 59 Views কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 政治 (せいじ) কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 74 Views