পটুয়াখালী -কুয়াকাটা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সোহাগ হাওলাদার (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন । রবিবার (১২ অক্টোবর) রাত ৯টার দিকে পটুয়াখালীর শাখারিয়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত সোহাগ হাওলাদার(৩৫) আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের ৮নং ওর্য়াড পশ্চিম চিলা গ্রামের মজিবর হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,সোহাগ হাওলাদার এবং মোটরসাইকেল চালক সাইদুল ইসলাম মোটরসাইকেলযোগে পটুয়াখালী যাচ্ছিছলেন। পথিমধ্যে শাখারিয়া বাসস্ট্যান্ড এলাকায় টিউবওয়েল মালামাল বোঝাই একটি নসিমনের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে দুজনই সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রæত তাদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহাগ হাওলাদারকে মৃত ঘোষণা করেন।আহত সাইদুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হলদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কাশেম গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় আমাদের এলাকার সোহাগ হাওলাদার নিহত হয়েছেন। মোটরসাইকেল চালক সাইদুলকে মুমূর্ষু অবস্থায় বরিশাল মেডিকেলে পাঠানো হয়েছে।
আমতলীতে সড়ক দুর্ঘটনায় ১ যুবক নিহত | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
Không có bình luận nào được tìm thấy