কটিয়াদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ উদযাপন !
কিশোরগঞ্জ কটিয়াদিতে– আজ ( ১৩ /১০/২০২৫ ইং রোজ) সোমবার সকালে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কটিয়াদী পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।
র্যালির পর বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও অগ্নিনির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মোঃ সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার, কটিয়াদী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পশু হাসপাতালের কর্মকর্তা ওসমান গনি এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তাবৃন্দ, যারা আগুন লাগলে তা দ্রুত নিয়ন্ত্রণ করার কার্যকর পদ্ধতি প্র্যাকটিক্যালভাবে প্রদর্শন করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন আচমিতা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মতিউর রহমান, জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম, এবং কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবেলায় সচেতনতা ও প্রস্তুতি জনগণের প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা
পালন করে।