---
মোল্লাহাটে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ অক্টোবর ২০২৫) সকালে সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তেন মং, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মফিজুর রহমান, সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম. ফরিদ আহমেদ এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন শেখ সফিউল্লাহ শাপু, এস. এম. ওয়ালিউর রহমান, অনুজ কুমার পাইক, কে. এম. হাসান ফারুক, মাঝারুল ইসলাম ও সনজিৎ প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়।
এই টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মোল্লাহাট, সহযোগিতায় রয়েছে Gavi, PATH, UNICEF ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।
টাইফয়েড রোগ প্রতিরোধে শিশুদের মধ্যে ব্যাপক টিকাদানের মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে এই ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
'আই নিউজ বিডি' অ্যাপ
تبصرے 0