কিশোরগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষায় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছেন জেলা পুলিশ সুপার মোঃ হাসান চৌধুরী !
মিজানুর রহমান
নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাসান চৌধুরী তাঁর যোগ্য নেতৃত্ব, সততা ও দায়িত্বশীলতার মাধ্যমে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। দিন-রাত নিরলস পরিশ্রম করে তিনি জেলার প্রতিটি থানার কার্যক্রম তদারকি করছেন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে একাগ্র মনোযোগে কাজ করে যাচ্ছেন।
জেলার বিভিন্ন এলাকায় অপরাধ দমন, মাদক নির্মূল, সড়ক নিরাপত্তা, সামাজিক শৃঙ্খলা রক্ষা ও জনগণের আস্থা অর্জনে তিনি যে ভূমিকা রেখে চলেছেন তা সত্যিই প্রশংসনীয়। তাঁর দক্ষ পরিচালনা ও মানবিক দৃষ্টিভঙ্গির কারণে পুলিশ বাহিনীর প্রতি সাধারণ মানুষের বিশ্বাস ও শ্রদ্ধা আরও বেড়েছে।
কিশোরগঞ্জের সর্বস্তরের মানুষ জেলা পুলিশ সুপার মোঃ হাসান চৌধুরীর নেতৃত্বের প্রশংসা করছেন এবং তাঁর প্রতি জানাচ্ছেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
জেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাই একমত— তাঁর নিয়ন্ত্রণে জেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন আগের চেয়ে অনেক স্থিতিশীল ও উন্নত।
আমি ব্যক্তিগতভাবে জেলা পুলিশ সুপার জনাব মোঃ হাসান চৌধুরীর প্রতি জানাই আন্তরিক দোয়া, শুভেচ্ছা ও ভালোবাসা।
আল্লাহ তায়ালা যেন তাঁকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও আরও সফলতা দান করেন— এই প্রা
র্থনা করছি।