সিরাজগঞ্জ-৩: বহিরাগত প্রার্থী নয়, চায় ত্যাগী নেতা | আই নিউজ বিডি

সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ-৩: বহিরাগত প্রার্থী নয়, চায় ত্যাগী নেতা

****
Eidok-এ শেয়ার
সিরাজগঞ্জ-৩: বহিরাগত প্রার্থী নয়, চায় ত্যাগী নেতা
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনে বহিরাগত নয়, হামলা-মামলায় নির্যাতিত, ত্যাগী ও জনবান্ধব নেতাদের মনোনয়ন দেয়ার জোর দাবি জানিয়েছেন বিএনপির স্থানীয় নেতারা। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাঁতী বাসস্ট্যান্ড চত্বরে বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় বক্তারা এই দাবি জানান।

সভায় বিএনপির ৭ জন মনোনয়নপ্রত্যাশী একযোগে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গার জনগণ কখনোই কোনো বহিরাগত প্রার্থীকে মেনে নেবে না। দল থেকে কেউ মনোনয়ন চাইতেই পারে, কিন্তু আগামী নির্বাচনে মনোনয়ন পেতে হলে হতে হবে এ এলাকার ত্যাগী, নির্যাতিত ও জনগণের সঙ্গে সম্পৃক্ত নেতা।”

তারা বলেন, “গত ১৭ বছরে যে নেতাকর্মী সর্বাধিক জেল-জুলুম সহ্য করেছেন, মাঠে-ময়দানে থেকেছেন এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন, তাকেই মনোনয়ন দিতে হবে। জনগণের রায়কে উপেক্ষা করে কোনো ‘প্যারাশুট প্রার্থী’ চাপিয়ে দেয়া হলে, তা কোনোভাবেই মেনে নেবে না রায়গঞ্জ-তাড়াশবাসী।”

বিএনপির ‘৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি’ বাস্তবায়নের দাবিতে আয়োজিত এই জনসভায় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্র ঘোষিত তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং দলীয় মনোনয়নপ্রত্যাশী ভিপি আয়নুল হক। তিনি বলেন, “বর্তমান রাষ্ট্রব্যবস্থা একটি নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থ রক্ষায় পরিচালিত হচ্ছে। গণতন্ত্র, সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় যুগোপযোগী সংস্কার সময়ের দাবি।”

ভিপি আয়নুল হক আরও বলেন, “নির্বাচনী ব্যবস্থা, বিচার বিভাগ, প্রশাসন এবং স্থানীয় সরকার কাঠামোতে রূপান্তর ছাড়া জনগণের প্রকৃত ক্ষমতায়ন সম্ভব নয়। বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র সংস্কারের এই ৩১ দফা বাস্তবায়ন করা হবে।”

জনসভায় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ব্যারিস্টার আব্দুল বাতেন, জেলা বিএনপির উপদেষ্টা সেলিম জাহাঙ্গীর, জার্মান প্রবাসী নেতা সাব্বির হোসেন, রুহী আফজাল, অধ্যাপক আব্দুল হাকিমসহ সিরাজগঞ্জ-৩ আসনের আরও কয়েকজন মনোনয়নপ্রত্যাশী।

তারা একমত হয়ে বলেন, “দল আমাদের যাকে মনোনয়ন দেবে, তা অবশ্যই হতে হবে স্থানীয়, নির্যাতিত, জনবান্ধব ও কর্মীবান্ধব কোনো নেতা। অন্যথায় নির্বাচনী মাঠে গণআন্দোলন গড়ে তোলা হবে।”

ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাজমুল হুদার সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার দুলালের সঞ্চালনায় অনুষ্ঠিত এ জনসভায় আরও বক্তব্য রাখেন—বিএনপি নেতা একরামুল হক, শামছুল ইসলাম, হারুনুর রশিদ শাহীন, আব্দুল কুদ্দুস মণ্ডল, মতিয়ার রহমান সরকার, আব্দুল লতিফ সরকার, হাবিবুর রহমান, হাতেম আলী সুজন, এসএম বাবু, রেজাউল করিম, তপন কুমার, নবীবুর রহমান, আবু সামা, শরিফুল ইসলাম হাবু, আইয়ুব আলী প্রমুখ।

জনসভায় রায়গঞ্জ, সলঙ্গা ও তাড়াশের বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও থানা বিএনপির পক্ষ থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা অংশ নেন। তারা ‘ধানের শীষ’ প্রতীকে ভোট চেয়ে, ত্যাগী নেতাদের মনোনয়নের পক্ষে স্লোগান দেন। সভার শুরুতে কুরআন তেলাওয়াত করেন ভুইয়াগাঁতী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ওমর ফারুক।

রায়গঞ্জের জনসভা থেকে বিএনপির নেতারা যেভাবে ‘বহিরাগত নয়, ত্যাগী নেতা চাই’ স্লোগান তুলেছেন, তা স্পষ্ট বার্তা দেয়—সিরাজগঞ্জ-৩ আসনের মনোনয়ন নিয়ে দলকে সতর্ক থাকতে হবে। অন্যথায় ঘাঁটি এলাকা হিসেবে পরিচিত রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ভাঙন দেখা দিতে পারে।

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া السياسة নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 42 Views পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের السياسة পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 30 Views টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন السياسة টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 46 Views গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা السياسة গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 51 Views গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল السياسة গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 79 Views গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর السياسة গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 58 Views জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় السياسة জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় 87 Views