চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়ানোর দাবিতে মহাসমাবেশ ১২ অক্টোবর

চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি এবং ব্যাকডেট সুবিধা বাস্তবায়নের দাবিতে আগামী ১২ অক্টোবর ২০২৫, সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে মহাসমাবেশ ও পদযাত্রার আয়োজন করা হয়েছে। এ কর্মসূচি ঘোষণা করেছে ১৯৯০ থেকে ১৯৯৪ স..
مشاركة على Eidok
চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়ানোর দাবিতে মহাসমাবেশ ১২ অক্টোবর
الصورة: مجمّعة

আয়োজকরা জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়ানোর এবং ব্যাকডেট প্রার্থীদের আবেদন করার সুযোগ দেওয়ার দাবি জানিয়ে আসছেন। তাদের অভিযোগ, তারা নানা ধরনের প্রশাসনিক জটিলতা, করোনাকালীন স্থবিরতা ও নিয়োগ প্রক্রিয়ার অনিয়মের কারণে বারবার বঞ্চিত হয়েছেন।

 

তারা বলেন, ১৯৯০–১৯৯৪ সালে জন্মগ্রহণকারী প্রার্থীরা কোটা সংস্কার, সেশনজট, করোনা ও নিয়োগ বন্ধসহ নানা প্রতিকূলতার মুখে পড়েছেন। ফলে তাদের অনেকেই যোগ্য হয়েও চাকরির আবেদন করার সুযোগ হারিয়েছেন।

 

দাবির যৌক্তিকতা হিসেবে তারা উল্লেখ করেছেন—

 

১. কোটা বঞ্চিত, ৩২ বঞ্চিত, করোনায় ৩ বছর বঞ্চিত এবং ব্যাকডেট সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। (ব্যাকডেট প্রজ্ঞাপন হয় ২২ সেপ্টেম্বর ২০২২ সালে, কিন্তু কার্যকর ধরা হয় ২৫ মার্চ ২০২০ থেকে, যার ফলে ৩৯ মাসের মধ্যে ৩০ মাস প্রজ্ঞাপনের আগেই শেষ হয় এবং তা ছিল করোনাকালীন সময়)।

 

২. করোনা-পরবর্তী দেড় বছর অর্থনৈতিক মন্দার কারণে নিয়োগ সার্কুলার বন্ধ ছিল এবং পুনঃসার্কুলারে আবেদন করার সুযোগ দেওয়া হয়নি।

 

৩. বিগত ১৬ বছরে সরকারি নিয়োগ প্রক্রিয়ায় প্রশ্নফাঁস, সেশনজট, অনিয়ম, দলীয়করণ, নিয়োগ বাণিজ্য, প্রক্সি বাণিজ্য, ডিভাইস বাণিজ্য ও চরম দুর্নীতির কারণে এক দিনে একাধিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, যা প্রার্থীদের জন্য বড় প্রতিবন্ধকতা।

 

৪. প্রাইভেট সেক্টরেও চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর হলেও সরকারি চাকরিতে তা কার্যকর না হওয়ায় সাধারণ শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হচ্ছেন।

 

আয়োজকদের দাবি, উচ্চ যৌক্তিকতার ভিত্তিতে আগামী ৩১ ডিসেম্বর ২০২৮ সাল পর্যন্ত অন্তত তিন বছরের জন্য সকল চাকরিতে আবেদনের ব্যাকডেট সুবিধা দিতে হবে।

 

তারা আরও জানান, সরকারের নিকট দাবি আদায় না হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

 

আয়োজকদের আহ্বান:

 

“আমরা যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত ও সবচেয়ে ভুক্তভোগী চাকরিপ্রত্যাশী, তারা ১২ অক্টোবর সারাদিন জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত মহাসমাবেশে যোগ দিতে সকল ব্যাকডেট প্রার্থীদের আহ্বান জানাচ্ছি।”

 

যোগাযোগ:

 

প্রকৃত ক্ষতিগ্রস্ত ও সবচেয়ে ভুক্তভোগী চাকরিতে আবেদন প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

 

০১৯৬০৬৪৩৪৪৫, ০১৭৫০৩৩৫৫৩৮, ০১৭৮৬১৭৫৮৮১, ০১৫৪০১৮৮৬০৩, ০১৭৯৫৮৯৬৭৩৩

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা آخر নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 58 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ آخر নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 107 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল آخر সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 115 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় آخر সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 124 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন آخر শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 104 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন آخر গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 136 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন آخر ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 124 Views