সাতকানিয়ায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত | আই নিউজ বিডি

সাতকানিয়ায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আমি কন্যাশিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি। এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের সাতকানিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫।..
I-share sa Eidok
সাতকানিয়ায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
Larawan: kuha mula sa arkibo

মো: মনজুর আলম (মঞ্জু) চট্টগ্রাম

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আজ বুধবার (৮ই অক্টোবর) সকাল ১০ টায় সাতকানিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা মৌসুমীর সভাপতিত্বে ও উপজেলা আইসিটি অফিসার আনোয়ার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তর সাতকানিয়া (সাঙ্গু) সাংগঠনিক থানা শাখার আমীর মাস্টার সিরাজুল ইসলাম, সাতকানিয়া পৌরসভা শাখার নায়েবে আমীর মোঃ শাহ আলম, জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ শামছুদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব চক্রবর্তী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর, একাডেমিক সুপারভাইজার আশীষ বরণ দেব, সাতকানিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিখা চক্রবর্তী ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কন্যাশিশু ও অভিভাবকবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যাশিশুর নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা সমাজের প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব। আজকের কন্যাশিশুরাই আগামী দিনের নেতৃত্বে আসীন হবে। তাই তাদের প্রতি সহিংসতা, বৈষম্য ও অবহেলা রোধে পরিবার ও সমাজের ভূমিকা অপরিহার্য। বক্তারা আরও বলেন, কন্যাশিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে। পরিবার থেকেই তাদের আত্মবিশ্বাস গড়ে তুলতে হবে। আজকের কন্যাশিশুরাই আগামী দিনের মা। একজন আদর্শ মা গড়ে তুলতে পারে শিক্ষিত পরিবার ও নেতৃত্বদানে পারদর্শী সন্তান। তাই কন্যাশিশুদের ভালোবাসা, যত্ন ও উৎসাহ দিয়ে বড় করতে হবে। যাতে তারা নিজের স্বপ্ন পূরণে সক্ষম হয়। বক্তারা আশা করেন, সুশিক্ষা ও সঠিক দিকনির্দেশনা পেলে কন্যাশিশুরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Iba pa নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 72 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Iba pa সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 108 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Iba pa সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 114 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Iba pa শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Iba pa গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 113 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Iba pa ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 123 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Iba pa সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 110 Views