বর্তমান সমাজে ধান্দাবাজ ও চাঁদাবাজদেরই সম্মান পাচ্ছে!
বর্তমান সমাজে দেখা যাচ্ছে এক অদ্ভুত বাস্তবতা—যেখানে সৎ, নীতিবান ও আদর্শ মানুষরা অবহেলিত, আর ধান্দাবাজ ও চাঁদাবাজ শ্রেণির লোকেরা সম্মান, মর্যাদা ও প্রভাবের আসনে বসছে।
সমাজের নানা স্তরে এখন সততা নয়, বরং চাতুর্য ও ধান্দাবাজিকেই “বুদ্ধিমত্তা” হিসেবে গণ্য করা হচ্ছে। মুখোশধারী চালাক মানুষদের চারপাশে ভিড় জমছে, অথচ যারা সত্য কথা বলে, ন্যায়ের পথে চলে, তারা ক্রমেই পিছিয়ে পড়ছে।
সচেতন মহল বলছেন, এই প্রবণতা সমাজের নৈতিক ভিত্তিকে ধ্বংস করছে। সত্যবাদী ও পরিশ্রমী মানুষরা নিরবে অপমান সয়ে যাচ্ছেন, আর ভণ্ডরা সমাজে প্রতিষ্ঠিত হচ্ছেন।
একজন বিশ্লেষক মন্তব্য করেন—এখন চরিত্র নয়, মুখোশই মানুষকে সম্মান এনে
দেয়!”
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট