দলটির নেতৃবৃন্দের মতে, এই ব্যবস্থা চালু হলে ভোটারদের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটবে, সংখ্যালঘু ও নারী প্রতিনিধিত্ব নিশ্চিত হবে এবং প্রতিষ্ঠিত হবে অংশগ্রহণমূলক গণতন্ত্র।
বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টার দিকে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন জেলা জামায়াত নেতৃবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাসেম। প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে সূরার সদস্য ও যশোর অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ খন্দকার এ.কে.এম আলী মুহসিন।
সভা পরিচালনা করেন কুষ্টিয়া জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সম্পাদক এবং কুষ্টিয়া শহর জামায়াতের আমীর এনামুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও কুষ্টিয়া-২ আসনের মনোনীত প্রার্থী আব্দুল গফুর, ইসলামি চিন্তাবিদ ও কুষ্টিয়া সদর-৩ আসনের প্রার্থী হাফেজ মাওলানা মুফতি আমীর হামজা, জেলা সেক্রেটারি অধ্যাপক সুজা উদ্দিন জোয়ারদার, কেন্দ্রীয় মজলিসে সূরার সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, দৌলতপুর উপজেলা আমীর ও কুষ্টিয়া-১ আসনের প্রার্থী অধ্যক্ষ বেলাল উদ্দীন, কুষ্টিয়া-৪ আসনের প্রার্থী আবজাল হোসেন এবং কেন্দ্রীয় সূরা সদস্য হাফেজ মাওলানা রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন খন্দকার সাগর, সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন, সমকাল ও ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি সাজ্জাদ রানা, প্রথম আলোর কুষ্টিয়া প্রতিনিধি তৌহিদী হাসানসহ স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
সভায় সাংবাদিক নেতৃবৃন্দ গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করার বিষয়ে মতামত তুলে ধরেন। তারা বলেন, গণতান্ত্রিক পরিবেশ টিকিয়ে রাখতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম, আর এজন্য সাংবাদিকদের নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি।
মতবিনিময় সভায় বক্তারা আরও বলেন, দেশের রাজনীতিতে গণতন্ত্রের পূর্ণ বিকাশে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচনী ব্যবস্থা সময়ের দাবি। এ ব্যবস্থায় জনগণের প্রকৃত রায়ই প্রতিফলিত হবে এবং সংসদে প্রতিটি দলের জনপ্রিয়তার অনুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত হবে।
কুষ্টিয়ার স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে এমন মুক্ত আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে গণতন্ত্রের বিকাশে ইতিবাচক বার্তা দিয়েছে জামায়াত নেতৃবৃন্দ — এমন অভিমতও উঠে আসে সভায় উপস্থিত সাংবাদিকদের মধ্যে।
পিআর ব্যবস্থা চালু হলে ভোটারদের মতামতের প্রতিফলন ঘটবে, কুষ্টিয়া জেলা জামায়াত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
পিআর ব্যবস্থা চালু হলে ভোটারদের মতামতের প্রতিফলন ঘটবে, কুষ্টিয়া জেলা জামায়াত..
ছবি: সংগৃহীত
কোন মন্তব্য পাওয়া যায়নি