পাঁচবিবিতে জাতীয় কন্যা শিশু দিবস পালিত  | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পাঁচবিবিতে জাতীয় কন্যা শিশু দিবস পালিত 

Md Babul Hossain avatar   
Md Babul Hossain
পাঁচবিবিতে জাতীয় কন্যা শিশু দিবস পালিত 
পাঁচবিবিতে জাতীয় কন্যা শিশু দিবস পালিত 
ছবি: সংগৃহীত
****

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ

" আমি কন্যা শিশু- স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যানে কাজ করি' এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় কন্যা শিশু দিবস-২০২৫ বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। 

এ উপলক্ষ্যে বুধবার সকাল ১১ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা সম্প্রসারিত উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। 
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ। 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তক ওবাইদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহবায়ক ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা কর্ম পরিষদ সদস্য প্রভাষক মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমীর ডাঃ সুজাউল করিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী প্রমুখ।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator